পুরুষতন্ত্রের জুজুর বিরুদ্ধে বলতে গিয়ে ইন্দিরার প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গ তুললেন নির্মলা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কথায়-কথায় বিজেপি নেতারা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে কটাক্ষ করেন। জরুরি অবস্থা জারি নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন। কিন্তু উল্টোপথে হাঁটলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সমাজে যে পুরুষতন্ত্রের জুজু দেখানো হয়, তার পর্দাফাঁস করতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ‘পুরুষতন্ত্র যদি ভারতে মহিলাদের নিজের লক্ষ্যপূরণে বাধা হয়ে দাঁড়ায় তাহলে ইন্দিরা গান্ধি কীভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন?’

শনিবার বেঙ্গালুরুর সিএমএস বিজনেস স্কুলের পড়ুয়াদের সঙ্গে এক একান্ত কথোপকথনে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানেই সমাজে পুরুষতন্ত্রের যে জুজু রয়েছে তা নিয়ে ভয় কাটাতে গিয়ে বলেন, ‘পুরুষতন্ত্র কথাটি সমাজে হাজির করেছে বামপন্থীরা। অসাধারণ শব্দচয়নে বিভ্রান্ত হবেন না। আপনি যদি নিজের পক্ষে দাঁড়ান এবং যুক্তিযুক্তভাবে কথা বলেন, তাহলে পিতৃতন্ত্র আপনাকে আপনার স্বপ্ন অর্জনে বাধা দেবে না। পুরুষতন্ত্র যদি ভারতে মহিলাদের নিজের লক্ষ্যপূরণে বাধা হয়ে দাঁড়ায় তাহলে ইন্দিরা গান্ধি কীভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন?’ তবে নির্মলা এও স্বীকার কররে নিয়েছেন, ‘বর্তমান সমাজে পর্যাপ্ত সুবিধা পান না মহিলারা। তাদের নিজেদের উদ্ভাবনী শক্তি প্রদর্শনের জন্য আরও সুবিধা দেওয়া প্রয়োজন।’

পড়ুয়াদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ‘নয়া-নয়া আবিষ্কার এবং উদ্ভাবনকে মানুষেরর কাছে পৌঁছে দিতে অনেক নীতিরই বদল ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকার এমএসএমই নথিভুক্ত সংস্থাগুলির থেকে পণ্য ক্রয় করে। মোট ক্রয়কৃত পণ্যের ৪০ শতাংশই আসে এমএসএমই নথিভুক্ত সংস্থা থেকে। দেশে ২ লক্ষেরও বেশি স্টার্টআপ রয়েছে এবং ১৩০টির বেশি আন্তর্জাতিক বাজা সাড়া ফেলেছে।’

জুতো পরে ইন্দিরাকে শ্রদ্ধাজ্ঞাপন, রাহুলের উপর চটে লাল বিজেপি  

‘১৯৭১ আর ২০২৫ -র পরিস্থিতি এক নয়’, ইন্দিরার চেয়ে মোদিকে এগিয়ে রাখলেন থারুর

সিমলা চুক্তি স্বাক্ষর হওয়া টেবিল থেকে সরানো হল পাকিস্তানের পতাকা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বাদ পড়ছে ইন্দিরা গান্ধি ও ভারতীয় সেনার অবদান

কেন্দ্রের RSS ছাড়ে সায় নেই রাজ্যের, সরকারি কর্মচারীদের জন্য বহাল থাকছে নিষেধাজ্ঞা

রাজ্যসভায় নির্মলাকে ‘মাতাজি’ বলে তোপ খাড়গের

Budget 2024: আজ সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]