Copa America 2024 : স্কালোনির পর আরও এক কোচের ওপর জারি নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি : লিওনেল স্কালোনির পর কোপা আমেরিকা চলাকালীন আরও এক কোচের ওপর নিষেধাজ্ঞা নেমে এল। এবার এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা জারি করা হল উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাকে। দেরি করে মাঠে ঢোকার অপরাধে এই নিষেধাজ্ঞা জারি করেছে কনমেবল।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলবে উরুগুয়ে। ইতিমধ্যে দুটি ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে বিয়েলসার দল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে ওই ম্যাচে খেলোয়াড়দের উজ্জীবিত করতে ডাগআউটে থাকতে পারবেন না উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। শুধু তাই নয়, ম্যাচের আগে ও পরে সাংবাদিক সম্মেলনেও থাকতে পারবেন না তিনি। জানা যাচ্ছে, উরুগুরুর বিরুদ্ধে এই ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে জিততেই হবে।

এবারের কোপা আমেরিকায় দ্বিতীয়ার্ধে মাঠে দেরি করে ঢোকার অপরাধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে। পেরুর বিরুদ্ধে ম্যাচে ডাগআউটে বসে থাকতে পারেননি তিনি। কিন্তু তা সত্বেও পেরুকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টাইনরা। শুধু লিওনেল স্কালোনিই নন, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল চিলির কোচ রিকার্ডো গারেচা ও ভেনিজুয়েলার কোচ ফার্নান্দো বাতিস্তাকে। উল্লেখযোগ্য বিষয়, যে চার জন কোচের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এরা প্রত্যেকেই আর্জেন্টিনার নাগরিক।

 

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]