গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ঋণের বোঝায় জর্জরিত প্রধান শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি : পাওনাদাররা টাকা না পেয়ে মাঝে মাঝেই হানা দিতেন স্কুলে। শেষ পর্যন্ত ঋণের বোঝায় জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন প্রধান শিক্ষক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে।

স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, সামসেরগঞ্জের গাজিনগর মুষ্টিকমিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন চিন্ময় প্রধান। অতিরিক্ত দেনার চাপে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শনিবার সকাল থেকে চিন্ময়বাবুর দেখা পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। কয়েক ঘণ্টা পরেই নির্মীয়মাণ একটি বাড়ির দোতলায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায় চিন্ময়বাবুকে। তারপর তাঁকে উদ্ধার করে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ৪৫ বছর বয়সি চিন্ময় প্রধান সম্পর্কে বলতে গিয়ে স্কুল পরিদর্শক হোসেনেরা খাতুন জানান, ‘চিন্ময়বাবুর সংসারে ছিল স্ত্রী ও দুই ছেলে। বেশ কয়েকদিন মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সম্প্রতি স্কুলে অনিয়মিত হাজিরা দিচ্ছিলেন তিনি। হাজিরার কারণ জানাচ্ছিলেন না। হঠাৎই ওর মৃত্যু সংবাদ পেলাম। খুবই দুঃখজনক ঘটনা। ওর পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জানাই।‘ জানা যাচ্ছে, গরমের ছুটি পড়ার আগে থেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন চিন্ময়বাবু। বাজারে যে প্রচুর ঋণ ছিল, সেকথা জানা যায় চিন্ময়বাবুর ছেলে সুজিতের মুখ থেকে। এই প্রসঙ্গে সুজিত জানান, ‘শুনেছিলাম, বাবার বাজারে কিছু ঋণ ছিল। কিন্তু সেই কথা আমাদেরকে বলেননি তিনি।’ 

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

আবার ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]