Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপনার কী কন্যাসন্তান? পোস্ট অফিসে এই স্কিমে টাকা রাখুন দারুণ রিটার্ন

সবমিলিয়ে কেন্দ্রীয় এই প্রকল্প কন্যাসন্তানের বাবা-মায়েদের জন্য বাম্পার অফার। যদি কেউ প্রতি মাসে ৩০০০ টাকা জমা করে থাকেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে ছেলে বা মেয়ে কাউকেই আলাদা করে দেখা হয় না। তবে মেয়েদের পড়াশোনার পাশাপাশি তাঁর বিয়ের চিন্তা সবসময়ই ভাবায় বাবা-মায়েদের। তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার একটি দারুণ স্কিম চালু রয়েছে। এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করে আপনি মেয়ের উচ্চশিক্ষার জন্য অর্থ সঞ্চয় থেকে শুরু করে, কর্মজীবন এবং বিবাহ সম্পর্কে নিশ্চিত থাকতে পারবেন। এই সুবিধা পেতে পারেন ১০ বছরের কম বয়সী মেয়েদের জন্য।

সুকন্যা সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। যেকোনও পোস্ট অফিস বা স্বীকৃত বীমা এজেন্টদের কাছেই পেয়ে যাবেন বিস্তারিত তথ্য। তবে তাঁর আগেই জেনে নিন এই দুর্দান্ত প্রকল্পের খুঁটিনাটি।

ভারত সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের আওতায় এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) দিচ্ছে দারুণ সুদ ও কিছু রিটার্ন। এক্ষেত্রে সর্বনিম্ন ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবে দশ বছরের নিচের কোনও শিশুকন্যার পরিবারের সদস্য। বছরে প্রায় ১.৫ লক্ষ পর্যন্ত টাকা জমা করতে পারবেন ওই কন্যাসন্তানের অভিভাবকরা। যদি কারও দুটি কন্যাসন্তান থাকে, তাঁরাও এই সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা নিতে পারবেন।

বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে ৭.৬ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা এই স্কিমে ৯ বছর ৪ মাসেই অর্থ দ্বিগুণ হয়ে যাবে। পাশাপাশি, কন্যার বয়স ২১ বছর হয়ে গেলেই এই অর্থ সে তুলতে পারবেন অভিভাবকরা। সবমিলিয়ে কেন্দ্রীয় এই প্রকল্প কন্যাসন্তানের বাবা-মায়েদের জন্য বাম্পার অফার। যদি কেউ প্রতি মাসে ৩০০০ টাকা জমা করে থাকেন, অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা জমা হয়, তাহলে ১৪ বছর পর ৭.৬ শতাংশ চক্রবৃদ্ধি হারে ৯,১১,৫৭৪ টাকা পাওয়া যাবে। আর ২১ বছর হয়ে গেলে তা ১৫ লক্ষ ২২ হাজার ২২১ টাকা হবে। আবার, যদি কেউ ৪১৬ টাকা প্রতি দিন সঞ্চয় করেন, তাহলে তিনি ৬৫ লক্ষ টাকা একত্রিত করতে পারবেন মেয়ের ভবিষ্যতের জন্য।

জটিলতা কাটিয়ে আসছে ডাকঘরের পার্সোনালাইজড ডেবিট কার্ড, নয়া এটিএমও

১০ হাজারে বিক্রি ফিঙ্গারপ্রিন্ট! অনুপ্রবেশকারীদের আধার তৈরিতে অভিযুক্ত ডাকসেবকরা

মাত্র ৩৩৩ টাকা বিনিয়োগেই কোটিপতি, পোস্টঅফিস নিয়ে এল ধনী হওয়ার স্কিম

১১৫ মাসেই কোটিপতি, পোস্টঅফিসের এই স্কিম সুরক্ষিত করবে আপনার ভবিষ্যত

মেয়াদ শেষে আবেদন সত্ত্বেও কেন মিলছে না এটিএম কার্ড, সমস্যায় পোস্ট অফিসের গ্রাহকরা

মহিলাদের জন্য সুপারহিট স্কিম, মাত্র ২ বছরেই লাখপতি

মাসে ৫,০০০ করে জমিয়ে ৮ লাখ পেয়ে যাবেন একসঙ্গে, ডাকঘরের এই প্রকল্পের কথা জানেন?

পোস্ট অফিসে দারুন স্কিম, ১১৫ মাসেই ডাবল হবে টাকা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00