Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে ফের জঙ্গি হামলায় প্রাণ হারালেন দুই পাক সেনা

দুই সেনা জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: শাহবাজ শরিফের জমানায় ক্রমশই বেপরোয়া হয়ে উঠছে জঙ্গিরা। গতকাল রবিবার উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন দুই পাক সেনা।  আজ সোমবার পাক সেনাবাহিনীর জনসংযোগ দফতরের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে দুই সেনা জওয়ানের মৃত্যুর খবর জানানো হয়েছে। হামলাবাজ জঙ্গিদের পাকড়াও করতে তল্লাশি অভিয়ান শুরু হয়েছে বলে ওই প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

ইন্টার সার্ভিসেএ পাবলিক রিলেশনসের (আইএসপিআর) প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল রবিবার জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছিল সেনার একটি দল। উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে তল্লাশি অভিযানের সময়ে আচমকাই সেনাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরা। কয়েক ঘন্টা ধরে গুলিযুদ্ধ চলে। গুলিযুদ্ধের সময়ে জঙ্গিদের গুলিতে ইমরান উল্লাহ ও আফজাল খান নামে দুই সিপাহী মারা যান। গুলিতে দুই জঙ্গিকে খতম করেছে সেনা জওয়ানরা। পাশাপাশি দুই জঙ্গিকে জখম অবস্থায় পাকড়াও করা হয়েছে। ধৃতদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। নিহত দুই জঙ্গি নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি সাধারণ মানুষের উপরে হামলা চালানোতেও অভিযুক্ত।’

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ‘ওই এলাকাতে আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের খতম করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। দেশ থেকে জঙ্গিদের নাম-নিশানা মুছে দিতে বদ্ধপরিকর পাক সেনা।’ জঙ্গিদের হামলায় দুই সেনা জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

নয়া চাল শাহবাজের, পোপের অভিষেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দুই সংখ্যালঘু নেতা

‘ভারতের হাত থেকে বাঁচান’, মার্কিন বিদেশ সচিবকে করুণ আর্তি পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই সেনা জওয়ান

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষমতা খর্বে উদ্যোগী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

রাজনৈতিক স্বার্থে জঙ্গিদের ব্যবহার করছে শাহবাজ সরকার, বিস্ফোরক ইমরান

ভয়াবহ বন্যায় মৃত ৯৩৭, পাকিস্তানে জারি জরুরি অবস্থা

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার ভেঙে মৃত্যু ছয় সেনা আধিকারিকের

শাহবাজ শরিফের পুত্র সলমানকে ঘোষিত অপরাধী ঘোষণা লাহোর কোর্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00