Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই সেনা জওয়ান

পাল্টা গুলিতে দুই কুখ্যাত জঙ্গিকেও নিকেশ করেছে সেনাবাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ:  ফের রক্তাক্ত পাকিস্তানের মাটি। ফের জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারালেন দুই সেনা জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও তিন সেনা জওয়ান। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা গুলিতে দুই কুখ্যাত জঙ্গিকেও নিকেশ করেছে সেনাবাহিনী। গুলিযুদ্ধের পরে বাকি জওয়ানদের পাকড়াও করতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার পাক সেনাবাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘উত্তর বেলুচিস্তানের মুসলিম বাগে জঙ্গি দমন অভিযানে গিয়েছিল সেনার বিশেষ দল। ওই অভিযান চলার সময়ে আচমকাই সেনাদের ওপরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রত্যুত্তরে পাল্টা গুলি চালায় সেনা জওয়ানরা। দু’পক্ষের মধ্যে বেশ কয়েক ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান দুই সেনা জওয়ান। গুরুতর জখম হন আরও তিন সেনা জওয়ান। পাল্টা গুলিতে দুই জঙ্গিকে নিকেশ করেন সেনা জওয়ানরা।’

পাক সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বন্দুকযুদ্ধের পরেই মুসলিম বাগের একটি ভবনে আশ্রয় নিয়েছে জঙ্গিরা। ওই ভবন চারিদিক থেকে ঘিরে নেওয়া হয়েছে। কোয়েত্তার কোর কমান্ড্যার পুরো অভিযানের নেতৃত্বে রয়েছেন।

পাকিস্তানে ফের জঙ্গি হামলায় প্রাণ হারালেন দুই পাক সেনা

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার ভেঙে মৃত্যু ছয় সেনা আধিকারিকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00