Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভারতের হাত থেকে বাঁচান’, মার্কিন বিদেশ সচিবকে করুণ আর্তি পাক প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওকাণ্ডের জেরে ভারতের প্রত্যাঘাতের হাত থেকে বাঁচাতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও’র কাছে করুণ আর্তি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের হামলা থেকে রক্ষা করার বিনিময়ে পাকিস্তানের খনিজ সম্পদ আমেরিকার হাতে তুলে দেওয়ারও প্রলোভন দেখিয়েছেন। সেই সঙ্গে মোদি সরকার যেভাবে একতরফা সিন্ধু জল চুক্তি রদের সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়েও নালিশ ঠুকেছেন। মার্কিন বিদেশ সচিব আশ্বাস দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য গুরুত্ব সহকারে বিবেচনা করবে ট্রাম্প প্রশাসন।

বুধবার রাতে পাক প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে শাহবাজের ফোনালাপ নিয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতি অনুযায়ী, ‘এদিন সন্ধ্যায় মার্কিন বিদেশ সচিব পাক প্রধানমন্ত্রীকে উদ্ভুত পরিস্থিতি নিয়ে ফোন করেছিলেন। তখন শরিফ ডোনাল্ড ট্রাম্পের সহকারীকে অনুরোধ জানিয়েছেন, ‘আমেরিকা যেন ভারতকে হুঙ্কার বন্ধ করে দায়িত্বশীল আচরণ করার জন্য চাপ দেয়।’ এ প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী মার্কিন বিদেশ সচিবকে নালিশ ঠুকে বলেছেন, ‘ভারতের উত্তেজনাকর এবং উস্কানিমূলক আচরণ গভীর হতাশাজনক এবং উদ্বেগজনক। ভারতের উস্কানি সন্ত্রাসবাদকে পরাজিত করার জন্য পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে বিশেষ করে আফগান মাটি থেকে পরিচালিত আইএসকেপি (ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ), টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) এবং বিএলএ (বালুচিস্তান লিবারেশন আর্মি) সেই প্রচেষ্টাকে ভেস্তে দেবে।’

বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পহেলগাঁও হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে দেওয়ার জন্য দিল্লির প্রচেষ্টাকে “স্পষ্টভাবে প্রত্যাখ্যান” করেছেন। হামলার প্রকৃত তথ্য প্রকাশের জন্য স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানই দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় বলেও দাবি করেছেন। পাকিস্তান এবং আমেরিকা গত সাত দশক ধরে যেভাবে নিবিড় সম্পর্ক রেখে কাজ করে চলেছে তাও তুলে ধরেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে গিয়ে পাকিস্তান ৯০ হাজারের বেশি নিরাপত্তারক্ষী এবং সাধারণ মানুষকে হারিয়েছে এবং ১৫২ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে বলেও উল্লেখ করেছেন। পহেলগাঁওয়ের জেরে ভারত যেভাবে একতরফা সিন্ধু জলচুক্তি রদের সিদ্ধান্ত নিয়েছে, তার সমালোচনা করে মার্কিন বিদেশ সচিবকে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, যা পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনরেখা। সিন্ধু জল চুক্তিতে উভয় পক্ষের একতরফাভাবে তার প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার কোনও বিধান ছিল না।’

পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চিন, উদ্বিগ্ন দিল্লি

নয়া চাল শাহবাজের, পোপের অভিষেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দুই সংখ্যালঘু নেতা

‘অপারেশন সিন্দুরে’ নিহত জঙ্গিদের শেষকৃত্যে যোগদান পাক সেনা ও পুলিশের, এবার প্রকাশ্যে নাম ও ভিডিও

১৬ বা ১৭ মে শুরু হতে পারে স্থগিত হয়ে যাওয়া আইপিএল

ভারত-পাক যুদ্ধের আবহে ধুলো ঝেড়ে জেগে উঠল মালদহ মুসলিম ইন্সটিটিউটের ঐতিহাসিক সাইরেন

যুদ্ধের গন্ধে ছড়াচ্ছে আতঙ্ক, হ্যারিকেন-কেরোসিন তেল মজুতে ব্যস্ত সাধারণ মানুষ

‘আমরা একে অপরের শত্রু নই’, ভারত-পাক উত্তেজনার মাঝেই বড় বার্তা মালালা’র

‘আত্মবলিদানের জন্য তৈরি থাকুন’, জওয়ান-আধিকারিকদের বার্তা পাক সেনাপ্রধানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00