Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার ভেঙে মৃত্যু ছয় সেনা আধিকারিকের

যদিও হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনার পিছনে বালুচ জঙ্গিদের হাত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সেনা আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আশঙ্কাই সত্যি হল। বেলুচিস্তানে বন্যাত্রাণে গিয়ে সোমবার  সকালে নিখোঁজ হওয়া সামরিক হেলিকপ্টারটির (Pakistan Army helicopter) ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। হেলিকপ্টারে থাকা সেনাবাহিনীর ছয় সদস্যই প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলি (Lieutenant General Sarfaraz Ali)। যদিও হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনার পিছনে বালুচ জঙ্গিদের হাত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সেনা আধিকারিকরা। নিহত ছয় সেনা আধিকারিকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pak Prime Minister Shehbaz Sharif) ও প্রাক্তন প্রধানমন্ত্রী  (Former Prime Minister) ইমরান খান (Imran Khan)

গত কয়েকদিন ধরে ভয়াবহ বন্যায় বিধ্বস্ত বেলুচিস্তান সহ দেশের একাধিক এলাকা। সবচেয়ে শোচনীয় অবস্থা বেলুচিস্তানের। ইতিমধ্যেই দেশের সীমান্তবর্তী প্রদেশটিতে প্রায় পাঁচশোজন মারা গিয়েছেন। বন্যা দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে সেনা। গতকাল সোমবার বেলুচিস্তান প্রদেশের লাসবেলা শহরে উদ্ধার অভিযান চালানোর সময়ে আচমকাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের পর থেকেই টানা ছয় ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় হেলিকপ্টারটির। শেষ পর্যন্ত প্রতিকুল আবহাওয়ার কারণে সেই তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয়।

আজ মঙ্গলবার সকাল থেকে ফের নিখোঁজ হেলিকপ্টারের সন্ধানে আসরে নামেন সেনা বাহিনীর সদস্যরা। বিকেলে পাক সেনার জনসংযোগ দফতরের (Inter-Services Public Relations (ISPR) পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ হওয়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ লাসবেলার অদূরে উইন্দারের মুসা গোঠের কাছে উদ্ধার হয়েছে। হেলিকপ্টারের ছয় আরোহীই প্রাণ হারিয়েছেন। দেশের কাজ করতে গিয়ে শহিদ হয়েছেন ওই ছয় সেনা আধিকারিক। প্রতিকুল আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

‘পাকিস্তানের পুতুল সরকারের সঙ্গে কথা বলা অর্থহীন’, সরকারকে আয়না দেখালেন ইমরান

শাহবাজের বিদায় ঘণ্টা! পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনছে ইমরানের দল

ভারত-পাক যুদ্ধের আবহে ইমরান খানের মুক্তির আবেদন খারিজ করল আদালত

ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত পাকিস্তান, নিরাপত্তার কারণে ইমরানের মুক্তি দাবি

ঈদের নমাজ পড়তে পারলেন না আদিয়ালা জেলে বন্দি ইমরান খান

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ‘জেল বন্দি’ ইমরান খান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00