Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহবাজ শরিফের পুত্র সলমানকে ঘোষিত অপরাধী ঘোষণা লাহোর কোর্টের

সুলেমানের সম্পত্তির তালিকা পেশের নির্দেশ দেন বিচারক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিদেশে ১৬০০ কোটি টাকা পাচারের (Money Laundering) দায়ে পাক প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) শাহবাজ শরিফের (Shehbaz Sharif) ছেলে সুলেমান শাহবাজকে (Suleman Shehbaz) ঘোষিত অপরাধী (Proclaimed Offender) হিসেবে ঘোষণা করল লাহোরের এক আদালত (Lahore Special Court)। শাহবাজ পুত্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাহির নকভিকেও (Tahir Naqvi) ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করেছেন লাহোরের বিশেষ আদালতের বিচারক। বার বার সমন জারি করলেও মামলার শুনানিতে উপস্থিত না থাকায় দুজনকে ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সুলেমান ও তাহিরের সম্পত্তির তালিকাও (Properties List) জমা দেওয়ার জন্য তদন্তকারীদের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানি।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী থাকার সুযোগ নিয়ে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার দুই ছেলে হামজা শাহবাজ এবং সুলেমান শাহবাজ ১৬০০ কোটি পাকিস্তানি রুপি বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ তুলে মামলা দায়ের করে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। ওই মামলার শুনানিতে শুক্রবার আদালতে এফআইএ’র (FIA) তদন্তকারী আধিকারিকের কাছে বিচারক জানতে চান, কেন বার বার সমন করা সত্বেও মামলার শুনানিতে হাজির হচ্ছেন না সুলেমান শাহবাজ (Suleman Shehbaz) ও তাহির নকভি (Tahir Naqvi)?

জবাবে এফআইএ’র তদন্তকারী আধিকারিক জানান, ‘সুলেমান শাহবাজের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তাঁকে পাওয়া যায়নি। তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন।’ এর পরেই সুলেমানের সম্পত্তির তালিকা পেশের নির্দেশ দেন বিচারক। এদিনের শুনানিতে সশরীরে হাজিরা থেকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অব্যাহতি দেওয়া হলেও পরবর্তী শুনানির দিন তাঁকে আদালতে বাধ্যতামূলক হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক।  

নয়া চাল শাহবাজের, পোপের অভিষেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দুই সংখ্যালঘু নেতা

‘ভারতের হাত থেকে বাঁচান’, মার্কিন বিদেশ সচিবকে করুণ আর্তি পাক প্রধানমন্ত্রীর

বালোচিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল বোমা, নিহত অন্তত ৩

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষমতা খর্বে উদ্যোগী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানে ফের জঙ্গি হামলায় প্রাণ হারালেন দুই পাক সেনা

রাজনৈতিক স্বার্থে জঙ্গিদের ব্যবহার করছে শাহবাজ সরকার, বিস্ফোরক ইমরান

ভয়াবহ বন্যায় মৃত ৯৩৭, পাকিস্তানে জারি জরুরি অবস্থা

শাহবাজের মনোনীতকেই পঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ করলেন পাক রাষ্ট্রপতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00