Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়াবহ বন্যায় মৃত ৯৩৭, পাকিস্তানে জারি জরুরি অবস্থা

বন্যা মোকাবিলায় আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভয়াবহ বন্যায় রীতিমতো বিপর্যস্ত পাকিস্তান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯৩৭ জন। তার মধ্যে ৩৪৩টি শিশু রয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন তিন কোটির বেশি মানুষ। বন্যা মোকাবিলায় আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাশাপাশি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (National Disaster Management Authority) তথ্য অনুযায়ী, চলতি মাসে ১৬৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিক গড়ের চেয়ে ২৪১ শতাংশ বেশি। সবচেয়ে শোচনীয় অবস্থা সিন্ধু (Sindh ) ও বেলুচিস্তানের (Balochistan)। ওই দুই প্রদেশে স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ৭৮৪ শতাংশ এবং ৭৯৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। বন্যার জলের তোড়ে একাধিক রাস্তা, সেতু ভেঙে গিয়েছে। কয়েক লক্ষ বাড়িঘর ভাসিয়ে নিয়ে গিয়েছে। ফলে আশ্রয়হীন হয়ে পড়েছেন তিন কোটির বেশি মানুষ। বিস্তীর্ণ এলাকায় যেমন পানীয় জল ও খাদ্যসঙ্কট দেখা গিয়েছে, তেমনই বহু এলাকা অন্ধকারে ডুবে রয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (National Disaster Management Authority) মতে, গত এক যুগে এমন ভয়াবহ বন্যা হয়নি দেশে। ২০১০ সালে শেষ বারের মতো ভয়াবহ বন্যার সাক্ষী থেকেছিল সাধারণ মানুষ। চলতি বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সিন্ধুপ্রদেশে। সেখানে ৩০৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বেলুচিস্তানে ২৩৪ জন, খাইবার পাখতুনখাওয়ায় Khyber Pakhtunkhwa) ১৮৫ জন, পঞ্জাবে (Punjab) ১৬৫ জন মারা গিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরে ৩৭ জন এবং গিলগিট-বালতিস্তানে (Gilgit-Baltistan) নয়জনের মৃত্যু হয়েছে। খাইবার-পাখতুনখাওয়ার (Khyber Pakhtunkhwa) মুখ্যমন্ত্রী মাহমুদ খান জানিয়েছেন, বন্যাদুর্গতদের উদ্ধারের পাশাপাশি তাঁদের ত্রাণের জন্য যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করা হচ্ছে।

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

নয়া চাল শাহবাজের, পোপের অভিষেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দুই সংখ্যালঘু নেতা

‘ভারতের হাত থেকে বাঁচান’, মার্কিন বিদেশ সচিবকে করুণ আর্তি পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানে বজ্রবিদ্যুৎ সহ ভারী  বৃষ্টিপাত, মৃত ২২

আরও ২ মিটার খোঁড়া বাকি, মুক্তির দ্বারপ্রান্তে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ক্ষমতা খর্বে উদ্যোগী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানে ফের জঙ্গি হামলায় প্রাণ হারালেন দুই পাক সেনা

রাজনৈতিক স্বার্থে জঙ্গিদের ব্যবহার করছে শাহবাজ সরকার, বিস্ফোরক ইমরান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00