Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগ্নিদগ্ধ হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

Share:

  • নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশেষ করে ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। ভয়াবহ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও। ব্রাসিলিয়ার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে ৪৭ বছর বয়সী ফুটবলারকে। সর্বক্ষণ তাঁর শারীরিক পরিস্থিতির উপরে নজর রেখে চলেছেন চিকি‍ৎসকরা। লুসিওর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তির খবর জানাজানি হতেই গভীর উদ্বে নেমে এসেছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। প্রিয় ফুটবলারের শারীরিক অবস্থার খবর নিতে অনেকেই ভিড় জমিয়েছেন হাসপাতাল চত্বরে।

‘লা গেজেত্তে দেল্লো স্পোর্টস’ জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৫ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন ৪৭ বছর বয়সী লুসিও। তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ব্রাসিলিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়। চিকি‍ৎসকরা তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। যদিও তাঁর জ্ঞান রয়েছে।’ কীভাবে তিনি অগ্নি দুর্ঘটনার শিকার হলেন, তা জানা যায়নি।

২০০০ সালে ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে লুসিও’র। ২০০২ সালে ব্রাজিলের যে দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলের সদস্যও ছিলেন। দেশের হয়ে দুটি কনফেডারেশন কাপও। ২০০১ সালে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে যোগ দেন লুসিও। বিশ্বকাপ জয়ের পর নাম লেখান বায়ার্ন মিউনিখে। সাত বছর বায়ার্ন মিউনিখে কাটানোর পরে ২০০৯ সালে যোগ দেন ইতালির ইন্টার মিলানে। কিংবদন্তি কোচ হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। ২০২০ সালে ব্রাসিলিয়েন্সের হয়ে ২৩ বছরের পেশাদার ফুটবল কেরিয়ারের ইতি টানেন। অবসরের পর তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে ব্রাজিলের  রাজধানী ব্রাসিলিয়াতেই বসবাস করছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00