Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর মুম্বইয়ে ‘স্বপ্নের বাড়ি’ কিনলেন বিজয়

তামান্না-বিজয়ের সম্পর্ক ভাঙায় ভক্তরা খুবই দুঃখ পেয়েছেন। সম্প্রতি ফারাহ খানের ইউটিউব ব্লগে মুখ দেখিয়েছিলেন বিজয় ভার্মা। সেখানেই তিনি নিজের নতুন বাড়ি প্রদর্শন করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্কে ভাঙা-গড়া চলছেই। আর তা জানতে প্রতিনিয়ত তারকাদের প্রোফাইলে গিয়ে উঁকিঝুঁকি দিচ্ছেন ভক্তরা। ২০২৩ সালে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কের শিলমোহর দিয়েছেন বলিউডের ‘মিল্কি সুন্দরী’ তামান্না ভাটিয়া। তাঁদের প্রায়শই একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যেত। কিন্তু এখন শোনা যাচ্ছে, বিয়ের আব্দার করার জন্যে তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক শেষ করেছেন বিজয়। যদিও এই বিষয়টি নিয়ে এখনও কেউই মুখ খোলেন নি। কিন্তু তামান্না-বিজয়ের সম্পর্ক ভাঙায় ভক্তরা খুবই দুঃখ পেয়েছেন। সম্প্রতি ফারাহ খানের ইউটিউব ব্লগে মুখ দেখিয়েছিলেন বিজয় ভার্মা। সেখানেই তিনি নিজের নতুন বাড়ি প্রদর্শন করেছেন।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছেন বিজয় ভার্মা। জুহুতে সমুদ্রমুখী বিলাসবহুল আবাসন কিনেছেন তিনি। এই এলাকায় একাধিক সেলিব্রিটিরা থাকেন। ব্লগে ফারাহ খান বিজয়কে জিজ্ঞাসা করে ছিলেন যে, মুম্বইয়ের রাজা কে? তখন বিজয় খুবই উত্তেজিত হয়ে উঠেছিলেন। নিজের নামটাই বলে ফেলেছিলেন। বিজয়ের বাড়ির বারান্দা থেকে ১৮০ ডিগ্রি সমুদ্র দেখা যায়। ছোট শহর থেকে এসে নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বলিউডে পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছেন তিনি।

তাই খুবই কঠোর পরিশ্রমের টাকায় তিনি এই বাড়িটি কিনেছেন। কাজের দিক থেকে বিজয় সম্প্রতি ‘মটকা কিং’ ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। এতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখার যাবে তাঁকে। এই ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। শীঘ্রই নির্মাতারা এই ট্রেলার এবং মুক্তির তারিখ প্রকাশ করবেন। এছাড়াও বিজয়কে ‘গুস্তাখ ইশক’ ছবিতেও দেখা যাবে। যেখানে তিনি সানা শেখ এবং নাসিরুদ্দিন শাহের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00