Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুদির দোকান থেকে লজেন্স চুরির সন্দেহে নাবালককে গাছে বেঁধে মার, গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিহরপাড়া: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় নাবালককে গাছে বেঁধে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সহ ১।শনিবার আদালতে পেশ করা হয় ধৃতদের।মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের(Hariharpara Block) গোবরগাড়া গ্রামে চকলেট ও টাকা চুরির সন্দেহে এক নাবালককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতা রাজেমুদ্দিন শেখ(Rajemuddin Sk.) ওরফে মিন্টু, যিনি হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের এক সদস্যার স্বামী, তাঁকে স্থানীয় থানার পুলিশ গ্রেফতার করেছে। আরও এক যুবক রবিউল ইসলামকেও(Rabiul Islam) গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। কারণ গাছে বেঁধে মারধরের সময় সে তৃণমূল নেতাকে সহযোগিতা করেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেমুদ্দিন শেখের মুদি দোকানে চুরি হয়েছে এমন সন্দেহে ওই নাবালককে ধরে গাছে বেঁধে মারধর করা হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও প্রথমে কোনও লিখিত অভিযোগ জমা না পড়লেও, ভাইরাল হওয়া ভিডিও দেখে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করে।পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তদের শনিবার বহরমপুর জেলা আদালতে (Baharampur Court)পেশ করা হয়। ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। একই সঙ্গে যে নাবালককে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়েছিল তারও বয়ান সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইন সবার জন্য সমান। পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে এটাই আশা করছেন গ্রামবাসীরা।পুলিশ জানিয়েছে, নাবালককে গাছের সঙ্গে বেঁধে আইন নিজের হাতে তুলে নিয়ে গণপ্রহার দেওয়ার ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে ধৃত দুজনের বিরুদ্ধে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00