Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কন্যা সন্তান লাভের আনন্দে ফুলে সাজানো গাড়িতে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি,দিনহাটা: কন্যা সন্তান লাভের আনন্দে ঝলমলে গাড়িতে কন্যাকে নিয়ে বাড়ি ফিরলেন বাবা।“কথায় আছে মেয়েও হবে, কন্যা রত্ন, পেলে শিক্ষা নিলে যত্ন।” – এই আপ্তবাক্যটিকে যেন সত্যি প্রমাণ করলেন পাথরসন এলাকার শংকর রায়(Sankar Roy)।প্রায় নয় বছর আগে শংকর রায় এবং রত্না প্রামানিক রায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। এরপর রত্না প্রামানিক রায় পুনরায় সন্তানসম্ভবা হন এবং গত ১১ই মে দিনহাটা মহকুমা হাসপাতালে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। এই কন্যাসন্তান লাভের আনন্দে আত্মহারা শংকর রায়।

শংকর রায় জানান, কন্যা সন্তান হওয়ায় তিনি অত্যন্ত খুশি। তাই তিনি তাঁর সদ্যোজাত কন্যাকে(New Born Baby) ফুলের সজ্জিত গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান।শংকর রায়ের এই ব্যতিক্রমী উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। একসময় কন্যা সন্তান জন্মালে বহু পরিবারে অশান্তি দেখা যেত।এমনকি কন্যা ভ্রুণ হত্যার মতো জঘন্য ঘটনাও ঘটত। তবে বর্তমান সময়ে সেই প্রবণতা অনেকটাই কমেছে। আমাদের দেশে নারী ও পুরুষের সমান অধিকার স্বীকৃত এবং সরকারও মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এমতবস্থায়, কন্যা সন্তানের জন্য শংকর রায়ের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের কাছে প্রশংসার যোগ্য।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা মিঠুন অধিকারী বলেন, এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে। কারণ অনেক সময় দেখা যায়, পরিবারে কন্যা সন্তান এলে অনেকেই অসন্তুষ্ট হন, এমনকি এর ফলে পরিবার ভেঙেও যায়। শংকরের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তিনি আরও বলেন, এরপর থেকে প্রতিটি পরিবারেই কন্যা সন্তানকে যেন একইভাবে গ্রহণ করা হয়।এই বিষয়ে শংকর রায় নিজে বলেন, মেয়ে হওয়ায় আমি খুব আনন্দিত। তাই সেই খুশিতেই মেয়েকে গাড়িতে ফুল দিয়ে সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00