Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেঙ্গালুরুতে তুমুল বৃষ্টি, পিছিয়ে গেল KKR-RCB ম্যাচের টস

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আবহাওয়া দফতরের পূর্বাভাসই সত্যি হল। শনিবার (১৭ মে) দুপুর থেকেই বেঙ্গালুরুতে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আর ওই বৃষ্টির ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে নির্ধারিত সময়ে টস করা গেল না। নির্ধারিত সময়ে খেলা শুরু করা যাবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। গোটা মাঠ আবরণে ঢাকা রয়েছে। ২০ ওভারের খেলা শুরু করার শেষ সময় রাত ৮.৪৫। তার মধ্যে খেলা শুরু করা না গেলে ওভার কমতে শুরু করবে। ঠিক যত ক্ষণ পর খেলা শুরু হবে, সেই অনুযায়ী ওভার কমবে। ন্যুনতম পাঁচ ওভারের খেলা হতে গেলে রাত ১০.৫৬-র মধ্যে খেলা শুরু করতে হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হবে।

দুই দলের ফর্ম

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা ১১টি ম্যাচের মধ্যে ৮টি জিতেছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই ম্যাচে কেকেআরকে (KKR) হারাতে পারলে বিরাট কোহলিদের প্লে-অফে জায়গা পাকা হয়ে যাবে। অন্যদিকে কলকাতা (KKR) এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে। জয় পেয়েছে ৫টি ম্যাচে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে। তাই এই ম্যাচটি তাদের জন্য ডুঅরডাই ম্যাচ।

হেড-টু-হেড রেকর্ডস

আরসিবি (RCB) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই রোমাঞ্চকর। এই দুই দল এখন পর্যন্ত ৩৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে কলকাতা (KKR) ২০টি ম্যাচে এবং আরসিবি (RCB) ১৫টি ম্যাচে জয় পেয়েছে। চলতি মরশুমের শুরুতে গত ২২ মার্চ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে কলকাতাকে (KKR) ৭ উইকেটে হারিয়ে দিয়েছিলেন বিরাট কোহলিরা। তবে এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে RCBর রেকর্ড কেকেআর-এর বিরুদ্ধে ততটা ভাল নয়। তারা এখানে ১২টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিতেছে এবং ৮টি হেরেছে। এবার কি RCB ঘরের মাঠে ইতিহাস বদলাতে পারবে?

পিচ রিপোর্ট

এম. চিন্নাস্বামী স্টেডিয়াম তার হাই-স্কোরিং ম্যাচের জন্য বিখ্যাত। এখানে দলগুলো সাধারণত ২০০ রান বা তার বেশি করার লক্ষ্য নিয়ে খেলে। তবে নতুন বলে দ্রুত বোলাররাও এখানে প্রভাব ফেলতে পারে। এই মাঠে ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হলেও, স্মার্ট বোলিং কৌশল ম্যাচের ফল বদলে দিতে পারে।

সম্ভাব্য প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

বিরাট কোহলি, ফিল সল্ট, জ্যাকব বেথেল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুণাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, যশ দয়াল

কলকাতা নাইট রাইডার্স:

রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, আনরিখ নোখিয়ে, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00