Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদায় পরিবারের ৪ সদস্যকে খুনের ঘটনায় ছোট ছেলের সাজা ঘোষণা করবে আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রায় চার বছর আগে মালদা জেলার কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোটো ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত(Malda Court)। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করতে চলেছে বিচারক। উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে মালদার কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায় এক বীভৎস্য নারকীয় ঘটনা সামনে আসে।

পরিবারের চার সদস্যকে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে ওই পরিবারেরই ছোটো ছেলে মহম্মদ আসিফের(Md.Asif) বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ সে ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমিয়ে ওষুধ মিশিয়ে সে তার বাবা জাওয়াদ আলি, মা মাইরা বিবি, বোন আরিফা খাতুন ও ঠাকুরমা আলেকজান বেওয়াকে খুন করে।

এমনকি সে তার দাদা মহম্মদ আরিফকেও খুনের চেষ্টা করেছিল বলে অভিযোগ। যদিও তার দাদা পালিয়ে কোন রকমে প্রাণে বাঁচে। ২০২১ সালের জুন মাসে পুলিশ এই ঘটনার পর্দাফাঁস করে আসিফের নব নির্মিত বাড়ির গুদাম ঘর থেকে চারজনের পচাগলা মৃতদেহ উদ্ধার করলেও, তাদের খুন করা হয়েছিল ওই বছরের ফ্রেবুয়ারি মাসে।

খুনের পর সেই বাড়িতেই আসিফ একাই বাস করছিল। সেই খুনের ঘটনার মামলা এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল। অবশেষে মালদা জেলা আদালতের বিচারপতি শুভায়ু বন্দ্যোপাধ্যায় ৫০ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার মহম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করেন। এরপর শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা হবে বলে খবর।শনিবার নির্দিষ্ট সময় সাজা শোনাবার জন্য দোষী সাব্যস্ত হওয়া ছোট ছেলেকে আদালতে পেশ করে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00