Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে গিয়ে ব্লগ তৈরি, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার… চিনে নিন ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাঁকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জ্যোতি ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। পাকিস্তান ভ্রমণকালে তিনি আইএসআই-এর এজেন্টদের সংস্পর্শে এসেছিলেন।

জ্যোতির ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে পাকিস্তান সম্পর্কিত অসংখ্য রিল এবং ভিডিও পোস্ট  হয়েছে। তার মধ্যে অধিকাংশতেই জঙ্গিদেশের গুনগান গাওয়া হয়েছে। একটি ছবির ক্যাপশনে আবার ঊর্দূতে লেখা হয়েছে ইশক লাহোর। জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে নিজের চ্যানেলকে পাকিস্তানের প্রচারের জন্য ব্যবহার করেছেন।

জ্যোতির উপর দায়িত্ব ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার। পাকিস্তানে থাকাকালীনই একজন পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ওই ভারতীয় ইউটিউবারের। তাঁরা দু’জনে সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়েছিলেন। ভারতবাসী হয়ে জ্যোতি ভারতের বিভিন্ন স্থান সম্পর্কিত সংবেদনশীল তথ্য পাকিস্তানের সঙ্গে শেয়ার করেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Jyoti Malhotra (@travelwithjo1)

জ্যোতি পাকিস্তানে গিয়ে আনারকলি বাজারের একটি ভিডিও করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। এছাড়াও, দুই দেশের খাদ্যাভ্যাস, সংস্কৃতি এবং এই ধরণের আরও বিবিধ কার্যকলাপের মাধ্যমে দুই দেশের তুলনা করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Jyoti Malhotra (@travelwithjo1)

গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে ভারত সরকার চলতি বছরের ১৩ মে পাকিস্তান হাই কমিশনের কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশকে অবাঞ্ছিত ঘোষণা করে দেশত্যাগের নির্দেশ দেয়। তারপরেও জ্যোতি ক্রমাগত দানিশের সঙ্গে যোগাযোগ অক্ষত রাখেন। ২০২৩ সালে পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে ভিসায় পাকিস্তান ভ্রমণ করেছিলেন জ্যোতি। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতে থেকে পাকিস্তানের হয়ে চর বৃত্তির অভিযোগে ছয় জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যেই একজন ছিলেন জ্যোতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00