Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেন্দুর দুর্গে বিজেপিতে ফের ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে ৮৩৩ জন

নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তালুক হিসাবে পরিচিত পূর্ব মেদিনীপুরে বিজেপিতে ভাঙন চওড়া হচ্ছে। দলের ভাঙনে যেমন বিজেপি নেতার কপালে চিন্তার ভাঁজ বাড়ছে, তেমনই চওড়া হচ্ছে শাসকদলের নেতাদের মুখের হাসি। বিজেপিতে লাগাতার ভাঙনে তাঁরা আত্মবিশ্বাসী আগামী বিধানসভা ভোটে শুভেন্দুকে তার গড়েই ভূমিশয্যা নেওয়াতে পারবেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) […]

ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়ে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আক্রমণের ভয়ে ঠকঠকিয়ে কাঁপতে শুরু করেছে শাহবাজ শরিফের সরকার। তার মধ্যেই ইসলামাবাদের শীর্ষ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলল ইরান। সূত্রের খবর, ভারত হামলা চালালে কুখ্যাত জঙ্গিরা যাতে পাকিস্তান থেকে পালিয়ে ইরানে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে পাক সীমান্তে বাড়তি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।বালুচিস্তান-সিস্তান সীমান্তে ওই সেনা মোতায়েন করা হচ্ছে বলে বৃহস্পতিবার […]

‘আক্রমণ’! যুদ্ধের মহড়া শুরু ভারতীয় বায়ুসেনার, আকাশে উড়ছে Rafales-Su-30

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ড নিয়ে দিল্লি-ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ফের যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। আর সেই যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মহড়া শুরু করল ভারতীয় বায়ুসেনা। রাফাল, এসইউ ৩০ সহ অত্যাধুনিক যুদ্ধবিমানকে নামানো হয়েছে ওই মহড়ায়। আর ওই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘আক্রমণ’। এদিন সেন্ট্রাল সেক্টর বা মধ্য ভারতে থাকা ভারতীয় বায়ুসেনার […]

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, গ্রেফতার স্বামী

প্রায়শই এমন সন্দেহে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন ওই ব্যক্তি। সেই কারণেই স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

সীমান্তে যুদ্ধের পদধ্বনি, ঢাকা সফর বাতিল পাকিস্তানের বিদেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে ২৬ নিরীহ পর্যটকের মৃত্যু নিয়ে দিল্লি-ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। সীমান্তে ফের যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে ঢাকা সফর বাতিল করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশহাক দার। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের বিদেশ মন্ত্রককে […]

দ্বিতীয়বার গর্ভবতী হতে চান ভারতী

সেখানেই ভারতী তাঁর দ্বিতীয়বার গর্ভাবস্থা নিয়ে ভক্তদের অনেক কৌতুহলের জবাব দিয়েছেন। এবং হর্ষ-গোল্লার সঙ্গে কাটানো নানা মূহুর্ত সম্পর্কে কথা বলেছেন।

বাবাকে দিয়ে তোলা আদায়, কীর্তি ফাঁস হতেই ক্ষমা চাইলেন ইউনূসের যুব উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই লাগামহীন তোলাবাজি চালিয়ে যাচ্ছে মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের উপদেষ্টারা। আর সেই তোলাবাজির ক্ষেত্রে শীর্ষে রয়েছে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের নেতৃত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তদারকি সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসাবে গত ৯ মাসে হাজার কোটি টাকার বেশি তোলা আদায়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। […]

চাকরিহারাদের মধ্যেই বিভাজন-হাতাহাতি, উত্তেজনা এসএসসি ভবন চত্বরে

নিজস্ব প্রতিনিধি : এসএসসি ভবনের সামনে চাকরি হারাদের মধ্যে বিভাজন। দুদিকে ভাগ হয়ে দু’তরফে চলে মাইকিং। এই মাইক বাজানো ঘিরে এসএসসি চত্বরে চড়ল পারদ। নিজেদের মধ্যেই কথাকাটি শুরু হয় প্রথমে, তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকেলে একদিকে ‘ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম’, অন্যদিকে ‘জাস্টিস ফর আনটেন্টেড টিচার্স অ্যান্ড নন-টিচিং স্টাফ’দের মধ্যে মাইক বাজানো […]

ছাদনাতলায় টোপর পরে অপেক্ষায় বর, হাত ধোয়ার নামে প্রেমিকের সঙ্গে চম্পট কনের

নিজস্ব প্রতিনিধি: বিয়ের দিন প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল কণে। ঘটনাটি বিহারের মুঙ্গের জেলার আসরগঞ্জ থানা এলাকার সাজুয়া পঞ্চায়েতের সতী স্থান গ্রামের। ইতিমধ্যেই তরুণীর পরিবারের সদস্যরা থানায় পৌঁছে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা অরুণ মণ্ডলের মেয়ে ২১ বছর বয়সী নন্দিনী ওরফে নেহা কুমারীর বিয়ে ছিল বুধবার। পুরো পরিবার বিয়ে নিয়ে আনন্দে ছিল। এর মধ্যেই […]

‘টিমকে কেন ভাল করতে পারছেন না’, মমতার প্রশ্নের মুখে ইস্টবেঙ্গল কর্তারা

নিজস্ব প্রতিনিধি: বহু দিন ধরে লিগ টেবিলের শেষে পড়ে রয়েছে ইস্টবেঙ্গল। যতই দাম দিয়ে ফুটবলার আনা হোক না কেন কিছুতেই দিন ফেরানো যাচ্ছে না এই ক্লাবের। এবার এই নিয়ে ইস্টবেঙ্গল দলের কর্তাদের প্রশ্ন করলেন মমতা। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত তথ্যচিত্রের উদ্বোধনে আসার সময় হঠাৎ ক্লাব কর্তাদের প্রশ্ন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। […]

ভুল করে সীমান্ত অতিক্রম, পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান

নিজস্ব প্রতিনিধি: পাক রেঞ্জার্সের হাতে আটক এক বিএসএফ জওয়ান। বৃহস্পতিবার ভুল করে পাঞ্জাব সীমান্ত অতিক্রম করফে ফেলেন তিনি। তারপরেই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। একটি সর্বভারতীয় মাধ্যম সূত্রে খবর, তাঁকে দ্রুত ভারতে ফিরিয়ে আনতে ভারত-পাকিস্তানের মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে […]

পহেলগাঁও জঙ্গিদের খুঁজতে গিয়ে নিহত বাংলার ছেলে, শোকে কাতর শহিদ ঝন্টুর পরিবার

ঝন্টুরা তিন ভাই। ঝন্টু এবং তাঁর বড়দা রফিকুল শেখ দুজনেই ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। ঝন্টুর দাদা পোস্টিং রয়েছে কাশ্মীরের অন্যত্র একটি জায়গায়।

পহেলগাঁওয়ে নিহত বিতানের মা-বাবার পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক রত্না

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পেহেলগাঁও-তে অমানবিক অত্যাচারের শিকার হয়েছিলেন বেহালার বাসিন্দা বিতান অধিকারী। এবার বেহালা পূর্বের তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায় নিহতের মা-বাবার প্রতি মাসের ওষুধ খরচার দায়িত্ব নিয়েছেন। পূর্ব বেহালার বিতানের হত্যার খবর পেয়েই তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ছিলেন সেখানকার তৃণমূল বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার আবার তিনি নিহত বিতানের মা-বাবার সঙ্গে দেখা […]

শিখ তীর্থযাত্রী বাদে সমস্ত ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে ভারত। তার মধ্যে রয়েছে আটারি সীমান্ত বন্ধের নির্দেশ।  ভারতের আক্রমণাত্মক পদক্ষেপের প্রতি পদক্ষেপ স্বরূপ জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) একটি বৈঠকের পর বৃহস্পতিবার ওয়াঘা সীমান্ত বন্ধের নির্দেশ দিল পাকিস্তান। এই বৈঠকে শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) কর্তৃক জারি করা […]

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন-আকাশ পথ বন্ধের ঘোষণা পাকিস্তানের

নিজস্ব প্রতিনিধি,, ইসলামাবাদ: পহেলগাঁওয়ে জঙ্গি হানা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বুধবারই চরম পদক্ষেপ নিয়েছিল নয়াদিল্লি। এবার ভারতের সেই প্রত্যাঘাতের পাল্টা জবাব দিল পাকিস্তান সরকার। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত কমিটির উচ্চ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ থাকবে। তৃতীয় কোনও দেশে বাণিজ্যের জন্যও ভারতকে পাকিস্তানি ভূখণ্ড ব্যবহার করতে দেবে […]

ভুল ইঞ্জেকশনে প্রসূতির মৃত্যু, দুর্গাপুরে হাসপাতাল ঘিরে ধুন্ধুমার কাণ্ড

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবার। তা নিয়ে একেবারে হুলস্থূল কাণ্ড।

বিধানসভার সামনে শুভেন্দুর মুখে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, কটাক্ষ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি : পহেলগাঁও-র বৈসারণ ভ্যালিতে জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। জঙ্গিদের গুলি কেড়ে নিয়েছে একাধিক পরিবারের সন্তানকে। ঘুরতে গিয়ে জঙ্গি নিশানায় চলে গিয়েছে ২৬টি প্রাণ। বিষয়টিকে কোনওভাবে মেনে নিতে পারছে না আসমুদ্র হিমাচল। এই পরিস্থিতিতে  বিধানসভার গেটের সামনে পাকিস্তান বিরোধী স্লোগান দিতে গিয়েই বিপত্তি বাধালেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পাকিস্তান মুর্দাবাদ বলার পরিবর্তে […]

পাকিস্তানকে জবাব দেওয়ার পালা, পহেলগাঁও উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় নৌবাহিনীর দেশীয় পদ্ধতিতে তৈরি মিসাইল ধ্বংসকারী আইএনএস  সুরাট সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে দ্রুতগতিতে উড়ন্ত ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সফল হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে নৌসেনা। এটি যে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতা বৃদ্ধির মাইলফলক তা বলার অপেক্ষা রাখে না।  জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। […]

মৃত্যুপুরী পহেলগাঁওতেই গণেশকে দ্বাররক্ষী করেছিলেন পার্বতী, আজও রয়েছে সেই মন্দির

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৮ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনার জেরে গোটা দেশে এখন শোকের আবহ। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় সন্ত্রাসীরা হিন্দু পুরুষদের লক্ষ্যবস্তু করেছিল। কলেমা পাঠের মাধ্যমে তারা নিশ্চিত করেছিল কে হিন্দু কে মুসলিম। যারা কলেমা পড়তে পারেনি তাঁদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। জম্মু ও কাশ্মীরের মাটিতে এই ধরণের ঘটনা এই প্রথম […]

ধর্মপরিচয় দিয়ে মেধাতালিকা প্রকাশ করে বিতর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি : পড়াশোনা করতে চাইলেও জানাতে হবে ধর্মপরিচয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সের প্রাথমিক মেধাতালিকা প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে জোরচর্চা। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। অনেকেই উচ্চশিক্ষার জন্য পিএইচডি করতে চান। তারজন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া  মেনে বিশ্ববিদ্যালয়ে আবেদন জানান। সেখানে নিজস্ব তথ্যও দেওয়া হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থেকে প্রকাশিত হয়েছে পিএইচডি কোর্সের […]

তৃণমূলের রাজ্যসভা সাংসদের বেতন আটকে দিল দিল্লি হাইকোর্ট

তৃণমূলের রাজ্যসভা সাংসদের বেতন আটকে দিল দিল্লি হাইকোর্ট। জরিমানা না দেওয়া পর্যন্ত সাকেত গোখলের বেতন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

0:00