Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্মপরিচয় দিয়ে মেধাতালিকা প্রকাশ করে বিতর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি : পড়াশোনা করতে চাইলেও জানাতে হবে ধর্মপরিচয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সের প্রাথমিক মেধাতালিকা প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে জোরচর্চা। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

অনেকেই উচ্চশিক্ষার জন্য পিএইচডি করতে চান। তারজন্য নির্দিষ্ট ক্রাইটেরিয়া  মেনে বিশ্ববিদ্যালয়ে আবেদন জানান। সেখানে নিজস্ব তথ্যও দেওয়া হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থেকে প্রকাশিত হয়েছে পিএইচডি কোর্সের প্রাথমিক মেধাতালিকা। সেই মেধাতালিকায় ধর্ম নামক বিশেষ কলাম দেখতে পাওয়া গিয়েছে। এই বিষয়টি নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে এবার কি উচ্চশিক্ষার জন্য জানাতে হবে ধর্ম-পরিচয়।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি কোর্সের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ইন্টারভিউয়ের জন্য মনোনীত হবু গবেষকদের নামের পাশে লিঙ্গ এবং জাতের উল্লেখ রয়েছে। এই সবকিছুর সঙ্গে নজরে এসেছে আরও একটি কলাম। সেখানে লেখা রয়েছে হবু গবেষকদের ধর্ম পরিচয়। যেকোনও তথ্য সংগ্রহের জন্য প্রাথমিকভাবে আবেদনের সময় আবেদনকারীর থেকে ধর্মীয় পরিচয় জানাতে হয়। কিন্তু মেধা তালিকায় সেই পরিচয় প্রকাশ করার ঘটনা ঘটেছে বলে মনে হয়না।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই বিষয়টি যেভাবে প্রকাশ করা হচ্ছে। আদপে তা নয়। গোটা বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। উপাচার্য শঙ্করকুমার নাথ জানিয়েছে, যেকোনো ফর্ম ফিলআপ-র সময় ধর্ম বিষয়টি লেখা থাকে। সাধারণ মানুষ তা লেখেন। ছাত্ররাও সেটাই লিখেছিলেন। যখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, তখন ভুলবশত ধর্মটাও হয় গেছে। এই ঘটনা কাউকে ছোটো করার জন্য ইচ্ছাকৃতভাবে করা হয়নি। শুধু শুধু বিষয়টি নিয়ে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। বিষয়টি জানতে পারার পরেই ধর্মের কলামটি সরিয়ে দেওয়া হয়েছে।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00