Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ মে প্রকাশিত হবে মাধ্যমিকে রেজাল্ট, বড় ঘোষণা পর্ষদের

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আগামী ২ মে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২ মে সকাল ৯ টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদে সাংবাদিক সম্মেলন হবে। সেখানেই এ বছরের মাধ্যমিক পরীক্ষার সেরা দশের কৃতী পড়ুয়াদের রেজাল্ট ঘোষণা করা হবে। পর্ষদের ওয়েবসাইট এবং অ্যাপে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে সকাল ৯:৪৫ মিনিট নাগাদ। আর ওই দিন বেলা ১০ টা থেকে বিভিন্ন স্কুলে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা।

এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। চলেছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বেলাগাম নিরাপত্তা সত্ত্বেও এ বছর মাধ্যমিকে প্রচুর বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল পরীক্ষার্থী রা। কখনও কড়া গার্ডের প্রতিবাদে শ্রেণীকক্ষ ভাঙচুর করেছে পরীক্ষার্থীরা, আবার কখনও শিক্ষকদের গায়ে গরম জল ঢেলে দিয়েছে পড়ুয়ারা। আবার জুতোর মধ্যে ফোন লুকিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে বাতিল হয়েছে একাধিক পরীক্ষার্থীর পরীক্ষা।

সব মিলিয়ে কলকাতা-সহ গোটা রাজ্যের একাধিক জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভের কথা সামনে এসেছিল। আবার এমনটাও প্রকাশ্যে এসেছিল যে, পরীক্ষার পর বই-খাতা ছিঁড়ে সেলিব্রেশনে মেতে উঠেছিল পরীক্ষার্থীরা। সব মিলিয়ে ২০২৫-এর মাধ্যমিকের একাধিক বিশৃঙ্খলার খবর পাওয়া গিয়েছিল। অবশেষে পরীক্ষা শেষের প্রায় আড়াই মাসের মধ্যে ফল ঘোষণা হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৮৫ হাজার পরীক্ষার্থী। এবার দেখা যাক, পাশ-ফেলের সংখ্যায় ছেলে না মেয়ে কারা এগিয়ে।

কোন সাইটে দেখতে পাবেন মাধ্যমিকের ফল: www.result.wbbsedata.com

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00