Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুল ইঞ্জেকশনে প্রসূতির মৃত্যু, দুর্গাপুরে হাসপাতাল ঘিরে ধুন্ধুমার কাণ্ড

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবার। তা নিয়ে একেবারে হুলস্থূল কাণ্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর পরিবার। তা নিয়ে একেবারে হুলস্থূল কাণ্ড। পরিস্থিতি সামলাতে হাসপাতালে পৌঁছন দুর্গাপুর নিউটাউন শিপ পুলিশ বাহিনীর একটি দল। পুলিশি তৎপরতায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, মৃত ওই প্রসূতির নাম লক্ষ্মী মুর্মু, বয়স ২২। তিনি কাঁকসার বিদবিহারের সন্ধিপুরের বাসিন্দা।

মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন লক্ষ্মী মুর্মু। ভর্তি হওয়ার কিছুক্ষনের মধ্যে তিনি সন্তানের জন্ম দেন। এরপরেই তাঁর শুরু হয় মারাত্মক পেটের যন্ত্রণা। সেই সময়ে হাসপাতাল থেকে তাঁকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় লক্ষ্মীর। এরপরেই পরিবার দাবি তোলেন যে, ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে লক্ষীর। মেয়ের মৃত্যুর কারণে হাসপাতালেল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্সদের শাস্তির দাবি তুলেছেন লক্ষীর বাবা রুপচাঁদ হেমব্রম। তাঁর অভিযোগ, ওই ইঞ্জেকশন দেওয়ার পরেই তাঁর মেয়ের কাঁপুনি শুরু হয়। এরপরে মারা যান তিনি। কিন্তু লক্ষীর মৃত্যুর খবর তাঁদের জানানো হয়নি বলে অভিযোগ। সকালে তাঁরা জানতে পারেন।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার চিকিৎসক ধীমান মণ্ডল জানিয়েছেন, সমস্ত মৃত্যুই দুঃখজনক। তাঁরা ওই প্রসূতির মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন এবং পূর্ণাঙ্গ তদন্তের জন্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। না হলে আদালতের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00