সীমান্তে যুদ্ধের পদধ্বনি, ঢাকা সফর বাতিল পাকিস্তানের বিদেশ মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে ২৬ নিরীহ পর্যটকের মৃত্যু নিয়ে দিল্লি-ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। সীমান্তে ফের যুদ্ধের পদধ্বনি শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে ঢাকা সফর বাতিল করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশহাক দার। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের বিদেশ মন্ত্রককে এ বিষয়ে অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন।

গত ৫ অগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরেই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক সমীকরণের আমূল বদল ঘটেছে। শেখ হাসিনা জমানায় গত ১৫ বছর ধরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে দুরত্ব তৈরি হয়েছিল তা ঘুচে গিয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধের গণহত্যাকারীদের সঙ্গে গলাগলি শুরু করে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। ফের দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছে, তেমনই দীর্ঘ ১৫ বছর বাদে ঢাকায় দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। মূলত কীভাবে বাংলাদেশের মাটি কাজে লাগিয়ে উত্তর-পূর্ব ভারতে নাশকতা চালানো যায় সেই নীল নকশা চূড়ান্ত করতে ওই বৈঠক হয়েছিল।

গত ১৭ এপ্রিল বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিনের সঙ্গে পাকিস্তানি বিদেশ সচিব আমনা বালুচের বৈঠকেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশহাক দারের বাংলাদেশ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল। কথা ছিল আগামী ২৭ এপ্রিল দুদিনের সফরে ঢাকায় পৌঁছবেন পাক বিদেশ মন্ত্রী। টানা ১৩ বছর বাদে এটাই ছিল কোনও পাক বিদেশমন্ত্রীর বাংলাদেশ সফর। সফরের সময়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষরের কথা ছিল। কিন্তু পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে দিল্লির সঙ্গে ইসলামাবাদের ঠাণ্ডা লড়াইয়ের কারণে সফর বাতিল করা হয়েছে।

ঢাকায় পৌঁছেই জামায়াত ইসলামী ও জঙ্গি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক পাক বিদেশ মন্ত্রীর

‘আগে আক্রমণ করব না, হামলা হলে যোগ্য জবাব দেব’, হুঙ্কার পাক বিদেশ মন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]