Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়ে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আক্রমণের ভয়ে ঠকঠকিয়ে কাঁপতে শুরু করেছে শাহবাজ শরিফের সরকার। তার মধ্যেই ইসলামাবাদের শীর্ষ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলল ইরান। সূত্রের খবর, ভারত হামলা চালালে কুখ্যাত জঙ্গিরা যাতে পাকিস্তান থেকে পালিয়ে ইরানে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে পাক সীমান্তে বাড়তি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।বালুচিস্তান-সিস্তান সীমান্তে ওই সেনা মোতায়েন করা হচ্ছে বলে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইরানের এক সেনা আধিকারিক জানিয়েছেন।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে অতর্কিতে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। ওই হামলায় কমপক্ষে ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। নিরীহ পর্যটকদের হত্যাযজ্ঞ নিয়ে দিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ফের তলানিতে পৌঁছেছে। পাকিস্তানকে সবক শেখাতে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে দিল্লি। পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সিন্ধু জল চুক্তি রদ করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। এমনকি দিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের সেনা নৌ ও বায়ুসেনার অ্যাটাশেদের অবাঞ্ছিত ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

দিল্লির ওই সিদ্ধান্তের জবাব দিতে বৃহস্পতিবারই পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক বসেছিল। ওই বৈঠক শেষে ভারতের বিরুদ্ধেও একাধিক পদক্ষেপের ঘোষণা করেছে শাহবাজ শরিফের সরকার। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ, আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা ওয়াঘা সীমান্ত বন্ধের কথা জানিয়েছে। বদলা হিসাবে বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিবিদকে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি হুমকি দিয়েছে, ‘সিন্ধুর জল সরবরাহে কোনও রকম বাধাদানকে ‘যুদ্ধ’ হিসাবে গণ্য করা হবে।’

দিল্লির সঙ্গে লড়াইয়ের মাঝেই পাকিস্তানকে জোর ধাক্কা দিয়েছে ইরান। দুই দেশের মধ্যে প্রায় ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারত হামলা চালালে ওই অঞ্চল দিয়ে কুখ্যাত জঙ্গিরা ঢুকে পড়তে পারে এমন আশঙ্কায় পাক সীমান্তে বাড়তি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিকের কথায় ‘পাকিস্তানের সঙ্গে সীমান্ত নিরাপদ রাখতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00