আকাশ ঘন কালো, শহর জুড়ে স্বস্তির বৃষ্টি, দাবদাহ থেকে মুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : পূর্বাভাস মতোই সন্ধ্যে নামার আগেই বৃষ্টিতে ভিজল তিলোত্তমা কলকাতা। বিকেল হতেই আকাশের গুমোটভাব বেড়ে কালো করে এসেছিল আকাশ। তারপরেই নামল বৃষ্টি। অস্বস্তিকর গরম থেকে সামান্য হলেও মিলেছে স্বস্তি। ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে বৃষ্টি দিয়েছে প্রচন্ড দাবদাহ থেকে এই সাময়িক মুক্তি।

কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জেলায় নেমেছে বৃষ্টি। ফলে অস্বস্তিকর পরিস্থিতি থেকে কিছুটা শান্তি মিলেছে। বৃহস্পতিবার সকাল থেকে তীব্র রোদের সঙ্গে ছিল গুমোট গরম। পাখার নিচে বসেও মিলছিল না শান্তি। ঘামে নাস্তানাবুদ পরিস্থিতি সাধারণ মানুষের। ঘর থেকে বের হলেই জ্বলে যাচ্ছে হাত-পা।  ঘামের সঙ্গে বেড়েছে কষ্ট। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মত সন্ধ্যে নামার আগেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছে শহর।

কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। বলা হয়েছে, বেশিরভাগ জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া জেলাতে কালবৈশাখী হবে। সেই মতো ঝড়-বৃষ্টি হয়েছে।

হাসফাঁস গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমলেও খুব বেশি হেরফের হবে না বলে জানা গিয়েছে। রোদ উঠলেই বাড়বে গরম ও অস্বস্তি। কলকাতায় বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]