Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

JNU-তে জাপানি ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত অধ্যাপক

ফের শিরোনামে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়। জাপানি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত করা হল এক অধ্যাপককে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শিরোনামে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়। জাপানি ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত করা হল এক অধ্যাপককে। সূত্রের খবর, কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানের সময় ঘটনাটি ঘটেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন বিদেশী মহিলা গবেষকের সঙ্গে খারাপ আচরণ করেছেন এবং তাঁকে যৌন হয়রানি করেছেন। এই বিষয়ে JNU-এর উপাচার্য শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত জানিয়েছেন, ‘মহিলাদের সঙ্গে অসদাচরণ করা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।

তাই জাপানি গবেষক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। যেটি ক্যাম্পাসের নিরাপত্তা এবং জবাবদিহিতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কঠোর অবস্থানের প্রতিফলন। অভ্যন্তরীণ মহলে বিস্তারিত তদন্তের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ জানা গিয়েছে, ভুক্তভোগী জাপান থেকে এসেছেন। সে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। গত কয়েক মাস আগে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে একজন অনুষদ সদস্যের হাতে তিনি শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। এরপরে তিনি জাপানে ফিরে গেলেও মনের শান্তি পাচ্ছিলেন না। অবশেষে জাপান থেকে ফিরে তিনি একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি ভারতীয় দূতাবাসের নজরে আনা হয়। এরপর এটি বিদেশ মন্ত্রক এবং বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এরপর অভ্যন্তরীণ কর্তৃপক্ষ তদন্তে নামেন। এবং ওই অধ্যাপকের কুকীর্তি ফাঁস হয়।

এরপর নির্বাহী পরিষদ অভিযুক্ত অধ্যাপককে বরখাস্ত করেন। সূত্র জানায়, অভিযুক্তের বিশ্ববিদ্যালয়ের আপিল কমিটির কাছে আপিল করার অথবা আদালতে যাওয়ার অধিকার রয়েছে। বর্তমানে আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তার বরখাস্ত বহাল থাকবে। যদিও কয়েকদিন আগেই গবেষণা প্রকল্পে দুর্নীতির অভিযোগে পরিবেশ বিজ্ঞান বিভাগের আরেক অনুষদ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এই বিষয়টি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) -এর কাছে পাঠানো হয়েছে। প্রকল্পের উপর একটি তথ্য অনুসন্ধান কমিটির রিপোর্টের পর দুইজন অশিক্ষক কর্মীকেও বরখাস্ত করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00