Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শালবনিতে সুখবর : জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি :  আগামী ২১ এপ্রিল শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হবে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। যার ফলে চাহিদাও বৃদ্ধি পেয়েছে। সেই কারণে বিদ্যুতের যোগান বাড়াতে হবে। সেই যোগান দিতেই তৎপর সরকার।  নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে  মুখ্যমন্ত্রী জানালেন, যত বেশি পাওয়ার প্ল্যান্ট তৈরি হবে, তত বিদ্যুতের দাম কমবে। ২১ এপ্রিল শালবনিতে হবে পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন। অন্যদিকে, ঝাড়গ্রাম -পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হবে।

জানা গিয়েছে, শালবনিতে জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাওয়ার প্ল্যান্টের ওপরে জোর দেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। ওই দিন ওখানে জিন্দলরাও উপস্থিত থাকবেন। থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল। সেখানের মঞ্চ থেকে শালবনিতে দু’টি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ার কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। শালবনিতে জিন্দলদের সিমেন্ট কারখানা হওয়ার পরেও বেশ কিছু পরিমাণ জমি পড়ে রয়েছে। তারওপরেই জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠবে বলে জানানো হয়েছিল।

৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে যাবেন মুখ্যমন্ত্রী। তার আগে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে এই পাওয়ার প্ল্যান্টের অনুষ্ঠানে থাকবেন তিনি। সাধারণ মানুষের সুবিধার দিকে নজর দিয়ে এই প্লান্ট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালের ২ নভেম্বর জিন্দালদের প্রস্তাবিত ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারপরই অশান্ত হয়ে ওঠে জঙ্গলমহল। জিন্দালরা তখন ইস্পাত কারখানার পরিকল্পনা বাতিল করে দেয়। তারপর কালের নিয়মে কেটে গিয়েছে দেড় দশক। মাঝে ২০১৮ সালে জিন্দালদের সিমেন্ট কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জিন্দলদেরই পাওয়ার প্লান্টের শিলান্যাসের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00