Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সুপার সাংসদ হিসাবে কাজ করছেন বিচারপতিরা’, বিচার ব্যবস্থাকে নিশানা জগদীপ ধনকরের

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে রাজ্যপালদের পক্ষ থেকে বিবেচনার জন্য কোনও বিল রাষ্ট্রপতির কাছে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ করতে হবে। সুপ্রিম কোর্টের এই আদেশের তীব্র সমালোচনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ভারতে এমন গণতন্ত্র কখনও ছিল না যেখানে বিচারকরা আইন প্রণেতা, কার্যনির্বাহী এবং এমনকি ‘সুপার পার্লামেন্ট’ হিসেবেও কাজ করেন।

রাজ্যসভার ইন্টার্নদের একটি দলকে সম্বোধন করে ধনখড় বলেন, “সাম্প্রতিক সময়ে এক সিদ্ধান্তে রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ আমরা কোথায় যাচ্ছি? দেশে কী হচ্ছে?” সাংবিধানিক সীমা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে, উপরাষ্ট্রপতি সংবিধান সংরক্ষণ, সুরক্ষার জন্য রাষ্ট্রপতির শপথের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জোর দিয়ে বলেন যে রাষ্ট্রপতির পদ অনেক উচ্চ, অন্যরা কেবল সংবিধান অনুসরণ করার শপথ নেন।

“আমরা এমন পরিস্থিতি তৈরি হতে দিতে পারি না যেখানে সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতিকে নির্দেশ দেবেন। দিলেও তা কীসের ভিত্তিতে?”- অত্যন্ত ক্ষোভের সঙ্গে এই কথা বলেন ভারতের উপরাষ্ট্রপতি। সাংবিধানিক বিধানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “এই ধরনের ক্ষেত্রে বিচার বিভাগের একমাত্র ক্ষমতা হল ১৪৫ (৩) অনুচ্ছেদের অধীনে সংবিধানের ব্যাখ্যা করা। তা অবশ্যই পাঁচ বা ততোধিক বিচারকের একটি বেঞ্চ দ্বারা হওয়া উচিত।”

সুপ্রিম কোর্টের আদেশ সম্পর্কে উপরাষ্ট্রপতি বলেন যে আমরা এই দিনের জন্য গণতন্ত্র কামনা করিনি। রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে! আর যদি তা না হয় তবে সেই বিল আইনে পরিণত হয়ে যাবে।” ধনখড় বিচার বিভাগীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বলেন, “আমাদের এমন বিচারক আছেন যারা আইন প্রণয়ন করবেন, নির্বাহী কার্য সম্পাদন করবেন, সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন এবং তাদের কোনও জবাবদিহি করতে হবে না। কারণ দেশের আইন তাদের উপর প্রযোজ্য নয়।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00