Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপনার আমার ডাল খেয়েছে বলে, জ্যোতিপ্রিয়কে জেলের ভাত খেতে হচ্ছে : দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপীবল্লভপুর: দেশের প্রায় ৮০ কোটি মানুষকে মোদীজি রেশনে চাল ,ডাল, আটা দিচ্ছেন। কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না।সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানিনা তাকে ডাল দিচ্ছে না শুধুই ভাত দিচ্ছে।’ গোপীবল্লভপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকালে গোপীবল্লভপুর বাজারে সদস্য সংগ্রহ অভিযানে নামেন দিলীপ ঘোষ। দলের গোপীবল্লভপুর -১ মন্ডল কমিটির নেতা কর্মীদের নিয়ে দোকানে দোকানে সদস্য সংগ্রহ এর পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখার সময় মিসডকল এর মাধ্যমে বিজেপির সদস্য পদ গ্রহণ এর পদ্ধতি ব্যাখ্যা করেন। সঙ্গে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন।বলেন , ‘মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের প্রায় ২০ কোটি লোককে দরিদ্র সীমার উপরে নিয়ে এসেছেন। কারণ তারা গরিব নয়।তাদের বাড়ি হয়েছে, শৌচাগার হয়েছে।তারা বাড়িতে বসে বসে রেশন পাচ্ছে।

মোদি দেশের প্রায় আশি কোটি মানুষকে চাল,ডাল,আটা দিচ্ছেন। কিন্তু পশ্চিম বাংলার মানুষ ডাল পাচ্ছে না। সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক। আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানিনা তাকে ডাল দিচ্ছে না খালি ভাত দিচ্ছে।’বুধবার গোপীবল্লভপুরের(Gopiballavpur) বিভিন্ন খাবারের দোকানে ঘুরে ঘুরে বিজেপির সদস্যপদ করান দিলীপ ঘোষ। মঞ্চে ভাষণ দিতে গিয়ে দাবি করেন ইতিমধ্যে বিজেপির ১২ কোটি সদস্য হয়ে গিয়েছে। অনেক দেশে এই সংখ্যার জনগণ নেই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00