Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরনো দিনের খাবার দেখলেই জিভে জল আসে, বাড়িতেই বানাতে পারেন মুরগির এই রেসিপি

চচ্চড়ি কথাটি সবাই শুনেছেন, তবে এতদিন নানারকম সবজির চচ্চড়ির কথা শুনেছেন। আজ জানাবো মুরগির মাংসের চচ্চড়ি কীভাবে বানাবেন তাঁর রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় বা টাকার অভাবে সবসময় রেস্তরাঁতে যাওয়া হয়ে ওঠে না। আবার বাড়ির একঘেয়ে রান্নাও সবসময় ভাল লাগে না। আবার অনেকেই পুরোনো দিনের খাবার পছন্দ করেন। যা আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে চলেছে। অথচ আমাদের ঠাকুমাদের পুরনো দিনের রান্না আজও ভোলার নয়। চলুন আজ একটি পুরোনো দিনের রান্নার খোঁজ দেব। চচ্চড়ি কথাটি সবাই শুনেছেন, তবে এতদিন নানারকম সবজির চচ্চড়ির কথা শুনেছেন। আজ জানাবো মুরগির মাংসের চচ্চড়ি কীভাবে বানাবেন তাঁর রেসিপি। চটপট জেনে নিন, এই রান্নার রেসিপি….

উপকরণ

মুরগির মাংস (৫০০ গ্রাম)
পেঁয়াজ (২০০ গ্রাম)
আদা বাটা (২ টেবল চামচ)
রসুন বাটা (২ টেবল চামচ)
চেরা কাঁচালঙ্কা (৪-৫টি) (স্বাদানুযায়ী)
আলু (২টি) (মাঝারি টুকরো করে কাটা)
নুন (স্বাদমতো)
সর্ষের তেল (৩ টেবল চামচ)
হলুদ (১ চা-চামচ)
টমেটো (১টি) (লম্বা সরু করে কাটা)
লেবু (১টি)

প্রণালী

মাংস মাঝারি টুকরো করে কেটে ধুয়ে লেবুর রস, নুন মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। পেঁয়াজ লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিন। এবার একটি পাত্রে নুন-লেবু মাখানো মাংসের টুকরো, মাঝারি টুকরো করে কাটা আলু, আদা বাটা, রসুন বাটা, লম্বা সরু করে কাটা টমেটো, হলুদ, চেরা কাঁচালঙ্কা, স্বাদমতো নুন আর ২ টেবল চামচ সরষের তেল দিয়ে সব একসঙ্গে ভালো করে মেখে আধ ঘণ্টা রেখে দিন। এরপর কড়াইতে ঢেলে আঁচ একদম কম করে ঢাকনা দিয়ে ফুটতে দিন। মনে রাখবেন যতক্ষণ না মাংস থেকে জল বেরোচ্ছে, ততক্ষণ ভাল করে কষতে দিন। এরপর প্রয়োজন অনুযায়ী সামান্য জল দিন। এভাবেই মাংস, আলু, টমেটো, পেঁয়াজ সব সেদ্ধ হওয়া অবধি ঢাকনা দিয়ে রেখে দিন। সবশেষে ১ টেবল চামচ সরষের তেল ওপর থেকে ছড়িয়ে ঢাকনা দিয়ে আঁচ বন্ধ করে ১০ মিনিট রেখে দিলেই তৈরি মুরগির বাটি চচ্চড়ি। এরপর গ্রাম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মুরগির বাটি চচ্চড়ি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00