Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপেলের থেকেও দ্বিগুণ উপকারী এই ফল, শীতে প্রতিদিন একটা করে খান…..

এতে আপেলের চেয়েও ৯. ৮১ গুণ বেশি প্রোটিন এবং ২.২৫ গুণ বেশি ফাইবার রয়েছে, যা আপেলের থেকেও স্বাস্থ্যের জন্য উপকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফল খাওয়া সকলের জন্যে খুবই উপকারী। বিশেষ করে সুস্থ থাকতে প্রতিদিন কিছু না কিছু ফল খাওয়া উচিতই। বিশেষ করে আপেল ফলটি ছোট থেকে বড় সকলের খাওয়া উচিত। কিন্তু জানেন কী, আপেলের থেকেও পেয়ারা ফলটি খুবই উপকারী। যাতে রয়েছে আপেলের থেকেও বেশি পুষ্টিগুণ। যদিও জ্বরের মুখ থেকে উঠেও পেয়ারাই একমাত্র ফল, যা মুখের স্বাদ ফিরিয়ে দেয়। প্রতিদিন এটি খেতেও আপনি বিরক্ত হবেন না। এতে আপেলের চেয়েও ৯. ৮১ গুণ বেশি প্রোটিন এবং ২.২৫ গুণ বেশি ফাইবার রয়েছে, যা আপেলের থেকেও স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষজ্ঞদের মতে, শীতের মরসুমে পেয়ারা খেলে হজম ক্ষমতাও বেড়ে যায়। একই সঙ্গে পেয়ারায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। চলুন জেনে নেওয়া যাক, শীতের মরসুমে পেয়ারা খেলে কী ধরনের উপকারিতা পাওয়া যায়!

রক্তচাপ নিয়ন্ত্রণ করে: পেয়ারায় অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে পটাসিয়ামও রয়েছে, একটি খনিজ যা প্রস্রাবের মাধ্যমে সোডিয়াম কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে: পেয়ারা ভিটামিন সি-এর মতো দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ। দ্রবণীয় ফাইবার কোলেস্টেরল দূর করতে এবং রক্তে এর মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও, পেয়ারায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি এইচডিএল কোলেস্টেরলের মাত্রা ভাল রাখে।

পেয়ারা কাশি ও সর্দি থেকে মুক্তি দেয়: সর্দি-কাশিতে ভুগছেন এমন ব্যক্তিদের পেয়ারা খাওয়া উচিত। বিশেষ করে যাদের কফ বের হচ্ছে না তাদের পেয়ারার বীজ খাওয়ান। ২-৩ দিনের মধ্যে ঠান্ডা কমে যাবে। শুকনো কাশি থাকলে এবং কফ বের না হলে সকালে তাজা পেয়ারা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়।

ডায়াবেটিসে উপকারী: পেয়ারা ফাইবার সমৃদ্ধ যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই ফলের পাতায় প্রচুর পরিমাণে পলিফেনল এবং ট্রাইটারপেন রয়েছে, এই যৌগগুলি গ্লাইকোজেনের বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে।

দাঁতের ব্যথা থেকে মুক্তি দেয়: পেয়ারা পাতা চিবিয়ে বা একগুচ্ছ পাতার সঙ্গে ফিটকিরি মিশিয়ে গারগোল করলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। পেয়ারা পাতা জলে সিদ্ধ করে এটি তৈরি করতে পারেন। এর সঙ্গে লবণ মিশিয়ে মুখে ৪-৫ মিনিট রেখে গারগোল করলে দাঁত সুস্থ থাকে।

ত্বকের জন্য উপকারী: গোলাপি বা লাল পেয়ারা খাওয়া ত্বকের জন্য খুবই ভালো কারণ এতে প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে, যা সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00