Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিষিদ্ধ চায়না রসুনের গোডাউনে সাঁকরাইল থানার অভিযান, গ্রেফতার ম্যানেজার

Share:

নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ চায়না রসুনের গোডাউনে সাঁকরাইল থানার অভিযান। ভারত সরকারের তরফ থেকে এই রসুন(Garlic) নিষিদ্ধ আছে। তার পরেও ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া থেকে এই রসুনের হদিশ পাওয়া গেল। বুধবার সকালে সাঁকরাইল থানার(Sakrial P.S.) পুলিশ ধুলাগড় সবজি মান্ডিতে একটি গোডাউনে হানা দেয়। সেইখান থেকে প্রায় ৩০০ বস্তা বাজেয়াপ্ত করে। যার এক একটির বস্তার ওজন ১৯ কেজি । ওই গোডাউনের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে। তদন্ত করে দেখা হচ্ছে এই রসুন কোথা থেকে এসেছে এবং কোন কোন জায়গাতে বিক্রিতে করতো।

এদিকে,তারাপীঠে পূজো দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার স্বীকার হল পূর্ণার্থীরা। বুধবার বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে(Tarapith) পুজো দিতে আসেন সিঙ্গুরের চার পূর্ণার্থী। তবে এদিন মা তারাকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বীরভূমের ময়ূরেশ্বর থানার(Mayureswar P.S.) অন্তর্গত চাল্যজোয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে গাড়ি নামিয়ে দেয় গাড়িচালক। তবে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও গাড়িতে থাকা যাত্রীরা অল্প চোট পেয়েছে বলে জানা যায়। এই পথ দুর্ঘটনাটি ঘটে ময়ূরেশ্বর এর কাছে চাল্যজোয়া গ্রামের সন্নিকটে। বুধবার তারাপীঠ থেকে সিঙ্গুর যাওয়ার পথে ময়ূরেশ্বরের চাল্যজোয়া গ্রামের কাছে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

অন্যদিকে,ম্যানগ্রোভ কেটে ফেলে শ্মশান এবং সমাধির পাশে তৈরি হচ্ছে জেটিঘাট। তারই প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের।উল্লেখ্য, সন্দেশখালি বিধানসভার(Sandeshkhali Assembly) অন্তর্গত সেহারা রাধানগর পঞ্চায়েত সংলগ্ন ঠাসা নদীর উপরে তৈরি করা হচ্ছে জেটিঘাট এলাকাবাসীর দাবি শ্মশান এবং সমাধি থাকার কারণে তাদের যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হবে তার কারণে পার্শ্ববর্তী ছোট সেহারা যে ফেরিঘাট আছে সেখানে করলে তাদের সুবিধা হবে। পাশাপাশি গ্রামবাসীদের দাবি জোরপূর্বক ভাবে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো নদীর পাড়ে থাকা গাছ কেটে ফেলছে এদিন শ্মশান সংলগ্ন জেটিঘাট এর কাছে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে বিক্ষোভে সবর হন গ্রামবাসীরা । এ বিষয়ে সেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিপালী মন্ডল জানান, বিধায়ক আমাকে না জানিয়ে নিজের ইচ্ছেমতো কাজ করছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00