Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেটিয়াবুরুজে অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুলকালাম,পুলিশেরগাড়িতে আগুন

নিজস্ব প্রতিনিধি: মেটিয়াবুরুজে যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তুলকালাম। ওই যুবক পেশায় দর্জি ছিল। শনিবার বিকেলে ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এরপর মৃতদেহ নিয়ে তার পরিবার এবং স্থানীয় মানুষজন দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ শুরু করে। ঘটনাস্থলে যায় স্থানীয় নাজিরগঞ্জ, মেটিয়াবুরুজ ও গার্ডেনরিচ থানার(Gardenrich P.S.) পুলিশ। ওই যুবকের মৃত্যু […]

যোগী রাজ্যে বিয়ে ভেঙে দেওয়ায় প্রাক্তন বাগদত্তার মা-ভাইকে গুলি করে খুন

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী রাজ্যে খুন-খারাপি যেন জলভাত হয়ে উঠেছে। বিয়ে ভেঙে দেওয়ায় প্রাক্তন বাগদত্তার মা ও ভাইকে গুলি করে খুন করল এক যুবক। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বরেলির ইজ্জতনগরে। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সঞ্জীব কুমার। তাকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। শনিবার বরেলির সিনিয়র পুলিশ সুপার (সিটি) রাহুল […]

জলপাইগুড়িতে কি কি করবেন রাহুল গান্ধী, জেনে নিন

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: রাহুল গান্ধীর ভারত জোড় ন্যায় যাত্রাকে স্বাগত জানাতে জলপাইগুড়িতে পুরোদমে প্রস্তুতি চলছে।২৮ জানুয়ারি রবিবার সমাবেশ ও সভা অনুষ্ঠিত হবে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে আসছে রাহুল গান্ধীর(Rahul Gandhi) ভারত জোড় ন্যায় যাত্রা। রাহুল গান্ধীকে স্বাগত জানাতে পুরোদমে চলছে প্রস্তুতি। জানা গিয়েছে, ২৮ জানুয়ারি দুপুর ২টায় জলপাইগুড়ি PWD মোড়ে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর পোস্ট অফিস […]

ইরানে গুলিতে ঝাঁঝরা ৯ পাকিস্তানি শ্রমিক, ক্ষুব্ধ ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক: দুই দেশের মধ্যে সম্পর্ক যখন ফের স্বাভাবিক হয়ে আসছে তখনই ইরানের মাটিতে অজ্ঞাতপরিচয়ধারীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ৯ পাকিস্তানি শ্রমিক। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভানে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বা সংগঠন ওই মর্মান্তিক হত্যাযজ্ঞের দায় স্বীকার করেনি। নিরীহ ৯ শ্রমিকের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ।   সম্প্রতি […]

রবিবার রাহুলের মধ্যাহ্নভোজে থাকছে চিকেন, চিংড়ি, রসগোল্লা

নিজস্ব প্রতিনিধি : রবিবার জলপাইগুড়িতে ন্যায় যাত্রা করতে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পিডব্লুডি মোড়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করে পোস্ট অফিস মোড় হয়ে কদমতলায় যাবেন তিনি। এই জলপাইগুড়িতেই মধ্যাহ্ন ভোজ সারবেন রাহুল। ইতিমধ্যে রাহুলের এই কর্মসূচিকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে কংগ্রেস শিবিরে। জলপাইগুড়িতে ঢোকার মুখে খান্ডালা ধাবায় মধ্যাহ্ন ভোজ সারবেন রাহুল গান্ধী। কি থাকছে […]

২০১৬ সালে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত সিপিএম কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ:২০১৬ সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার নেতাজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সংখ্যালঘু সেলের সভাপতিকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটে। আর সেই ঘটনা তদন্ত শুরু করে ঢোলাহাট থানা(Dholahat P.S.)। এই ঘটনার ঘটার ৮ বছর পর এক অভিযুক্তকে গ্রেফতার করল ঢোলাহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালে আবুজেল মোল্লা […]

শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যুতে শনিবার গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, শ্রীলা অত্যন্ত দক্ষ অভিনেত্রী ছিলেন। শ্রীলা মজুমদারের মৃত্যুতে বাংলা ছবির জগতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সাড়ে তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পর শনিবার বিকেলে মৃত্যু হয় শ্রীলা মজুমদারের। অভিনেত্রীর মৃত্যুর খবর পাওয়ার […]

ট্রফি খরা কাটাতে রবিতে মাঠে ঝাঁপাচ্ছে লাল-হলুদ ব্রিগেড

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আগামিকাল কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি’র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে খেলা হওয়ায় দর্শকদের সমর্থন ওড়িশা এফসির দিকেই থাকবে। যদিও বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না দুরন্ত ছন্দে থাকা লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। এক যুগের খরা কাটিয়ে ফের ট্রফি জিতে নিরাশ সমর্থকদের মুখে হাসি ফোটাতেই ক্লেন্টন সিলভা-নাওরেম মহেশরা মাঠে নামছেন। […]

বনগাঁতে মদের দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনা, অবরোধ, সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি ,বনগাঁ: এলাকায় মদের দোকান খোলা হলে পরিবেশ নষ্ট হবে। মদের দোকান খোলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। বাধার মুখে পড়ে দোকান না খুলে চলে যায় আবগারি দপ্তরের লোকেরা। তারা যেতেই বিক্ষোভ কারীদের মধ্যে এক জনকে ধরে মারধোর করে দোকান মালিকের লোকেরা।উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা(Banga P.S.) এলাকার কলমবাগান এলাকায় প্রদীপ রায় […]

মঙ্গলবার থেকে বদলাতে পারে আবহাওয়া ,হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: ৫দিন আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে কুয়াশার সতর্কতা থাকছে মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) তথ্য অনুযায়ী ব্যাপকভাবে মৌসুমী বায়ু প্রবেশ করছে বঙ্গে। ফলে চলতি মাসের শেষে অর্থাৎ ৩১ জানুয়ারি অথবা পহেলা ফেব্রুয়ারি নাগাদ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং জেলায় কালিম্পং সহ […]

মারামারির ঘটনায় পাকিস্তানের তিন ক্রিকেটারকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি : হোটেলের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ায় তিন ক্রিকেটারকে সাময়িকভাবে বহিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই তিন ক্রিকেটারকে সব ধরনের ফরম্যাট থেকেই অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বহিষ্কৃত তিন ক্রিকেটারের নাম সাদাফ শামস, ইউসরা ও আয়েশা বিলাল। সম্প্রতি রাওয়ালপিণ্ডিতে ন্যাশনাল উইমেন্স টি ২০ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এই তিন ক্রিকেটার। হোটেলে নিজেদের […]

রবিতে ফের বাংলায় রাহুল, জলপাইগুড়ি থেকে শুরু ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’

নিজস্ব প্রতিনিধি: অসমাপ্ত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করতে আগামিকাল রবিবার ফের বাংলায় আসছেন রাহুল গান্ধি। আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে ফের যাত্রায় অংশ নেবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। শনিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার এ কথা জানিয়েছেন।  লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করেছিলেন রাহুল […]

নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় রিপোর্ট তলব ব্রাত্যর

নিজস্ব প্রতিনিধি : নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডব চালানোর ঘটনায় এবার রিপোর্ট তলব করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ঘটনার কড়া নিন্দা করে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, এই ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। যারাই যুক্ত থাকুক না কেন, কাউকে ছাড়া হবে না। শনিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। নরেন্দ্রপুরের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী […]

সর্ষের ক্ষেত থেকে উদ্ধার কিশোরীর দেহ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : বাড়ি থেকে কিছুটা দূরে একটি সর্ষের ক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর দেহ মিলল। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ওই কিশোরীকে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, হরিহরপাড়া থানা এলাকায় লোকালয় থেকে কিছুটা দূরে একটি সর্ষের ক্ষেতে […]

জমির বিনিময়ে চাকরি: রাবড়ি–মিশা ভারতীকে তলব দিল্লি আদালতের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘পালটু কুমার’ নীতীশের রাজনৈতিক ডিগবাজি খাওয়া নিয়ে সরগরম বিহারের রাজনীতি। গত ৭২ ঘন্টা ধরে পাটলিপুত্রে চলছে রাজনৈতিক ডামাডোল। তার মধ্যেই জমির বিনিময়ে চাকরি মামলায় চরম অস্বস্তিতে রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের পরিবার। কেননা জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় লালু পত্নী রাবড়ি দেবী এবং লালু-কন্যা মিশা ভারতী ও হেমা যাদবকে তলব করল […]

কোন খাবার খেলে কমবে দুশ্চিন্তা? জেনে নিন বিস্তারিত

নিজস্ব  প্রতিনিধিঃ  যত দিন যাচ্ছে বাড়ছে দুশ্চিন্তা। রাতের পর রাত হচ্ছে না ঘুম। আর এই দুশিন্তার জেরে বাড়ছে নানান শারীরিক অসুখ। তাতেই আপনাকে পড়তে হচ্ছে উদ্বেগে । গবেষণায় উঠে এসেছে মানসিক চাপ দেহে ফ্রি র‌্যাডিকেল তৈরি করে যা শরীরে ক্যানসার তৈরির একটি অন্যতম উপাদান। তাই যতটা সম্ভব আমাদের এই মানসিক চাপ বা দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে […]

চাকরি খোয়ালেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক, কারণটা কী?

নিজস্ব প্রতিনিধি : ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে চাকরি খোয়ালেন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের এক সাংবাদিক। তবে চাকরি খুইয়ে সিনিয়র সাংবাদিক জানিয়েছেন, জাতি বিদ্বেষের শিকার হয়েছেন তিনি। আসলে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ছবি পোস্ট করার বিষয়টি নিছক অজুহাত মাত্র। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের ওই সাংবাদিকের নাম অ্যান্টইনেট ল্যাটাউফ। গত তিন বছর ধরে […]

পদ্মবিভূষণে ভূষিত চিরঞ্জীবী, পাঁচ নাতনির সঙ্গে সেলিব্রেশন মেগাস্টারের

এখন, তাঁর পুত্রবধূ উপাসনা কামিনেনি কোনিদেলাও তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, চিরঞ্জীবীর একটি ছবিও শেয়ার করেছেন তার পাঁচ নাতনির সঙ্গে।

পরিচালক পদে আচমকাই ইস্তফা ফ্লিপকার্টের সহ প্রতিষ্ঠাতা বিনি বনশলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন বিকিকিনি সংস্থা ফ্লিপকার্টের পরিচালক পদে ইস্তফা দিলেন সংস্থার সহ প্রতিষ্ঠাতা বিনি বনশল। যদিও কী কারণে তিনি ইস্তফা দিলেন তা স্পষ্ট নয়। সম্প্রতি ফ্লিপকার্টে থাকা তাঁর অংশীদারিত্ব পুরো বিক্রি করে দিয়েছিলেন বিনি। আর তার পরেই জল্পনা শুরু হয়েছিল, নতুন কোনও উদ্যোগ শুরু করতে পারেন। চণ্ডীগড়ের বাসিন্দা ও আইআইটি দিল্লির […]

১৫ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলুন চকলেট মুজ

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান যুগে কমবেশি সকলেই ডেজার্ট খেতে ভালোবাসে। এখন মুজ ডেজার্ট চাহিদা দিন দিন বাড়ছে। চকোলেট, স্ট্রবেরি, ক্যারামেল, ভ্যানিলা, বিভিন্ন ধরনের মশলা ও ফ্লেবার দিয়ে মুজ্ তৈরি করা হয়। জানা যায় ১৭৬৮ সাল থেকেই হুইপড ক্রিমের ব্যবহার শুরু হয়েছিল। তারপর নানান পরীক্ষা নিরীক্ষার পর সুইট ডিশ ‘মুজ’ বানানো শুরু হয়।  আমেরিকায় মাছ দিয়ে তৈরি মুজ […]

0:00