Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মঙ্গলবার থেকে বদলাতে পারে আবহাওয়া ,হতে পারে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫দিন আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে কুয়াশার সতর্কতা থাকছে মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) তথ্য অনুযায়ী ব্যাপকভাবে মৌসুমী বায়ু প্রবেশ করছে বঙ্গে। ফলে চলতি মাসের শেষে অর্থাৎ ৩১ জানুয়ারি অথবা পহেলা ফেব্রুয়ারি নাগাদ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং জেলায় কালিম্পং সহ পাহাড়ের উপরের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।

এদিকে,আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা জলপাইগুড়ি জেলা। বেলা যতো বেড়েছে কুয়াশার(Fog) দাপট তত বেড়েছে। হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী।শনিবার ভোর থেকে কুয়াশার চাদরে মোড়া ছিল গোটা জলপাইগুড়ি। বেলা যত বাড়ছে ততই বাড়ছে কুয়াশার দাপট। ঠান্ডায় জবুথবু জেলাবাসি।গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।

কয়েকদিন থেকেই সন্ধার পর থেকে কুয়াশার দাপট বৃদ্ধি পেতে থাকে। তবে বেলা যত বেড়েছে কুয়াশার দাপট আরো বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবেই গোটা জলপাইগুড়ি(Jalpaiguri) জেলা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পরে। রাস্তায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করে। স্বাভাবিকভাবেই অসুবিধার সম্মুখীন গাড়ির চালক থেকে পথ চলতি সাধারণ মানুষ।ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডা হাওয়াও বইছে। এদিকে প্রজাতন্ত্র দিবসের দিন দুপুরে দার্জিলিং জেলার সান্দাকফুঁতে তুষারপাত(Snow Fall) হয়। পাহাড়ের উপরের দিকে জেলাগুলিতে ঠান্ডা হওয়া বইছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00