Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিচালক পদে আচমকাই ইস্তফা ফ্লিপকার্টের সহ প্রতিষ্ঠাতা বিনি বনশলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন বিকিকিনি সংস্থা ফ্লিপকার্টের পরিচালক পদে ইস্তফা দিলেন সংস্থার সহ প্রতিষ্ঠাতা বিনি বনশল। যদিও কী কারণে তিনি ইস্তফা দিলেন তা স্পষ্ট নয়। সম্প্রতি ফ্লিপকার্টে থাকা তাঁর অংশীদারিত্ব পুরো বিক্রি করে দিয়েছিলেন বিনি। আর তার পরেই জল্পনা শুরু হয়েছিল, নতুন কোনও উদ্যোগ শুরু করতে পারেন।

চণ্ডীগড়ের বাসিন্দা ও আইআইটি দিল্লির স্নাতক বিনি বনশল। পড়াশোনা শেষ করেই মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দিয়েছিলেন বিনি। মাত্র ৯ মাস চাকরি করার পরে অ্যামাজন থেকে ইস্তফা দেন। তার পরে শচিন বনশলের সঙ্গে জুড়ি বেঁধেই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট তৈরি করেন। প্রথমে তিনি সংস্থার চিফ অপারেটিং অফিসার হিসাবে দায়িত্ব সামলেছিলেন। পরে ২০১৬ সালে ফ্লিপকার্টের সিইও এবং পরের বছর সংস্থার গ্রুপ সিইও’র দায়িত্ব পালন করেন। ফ্লিপকার্টের পাশাপাশি ডিজিটাল পেমেন্টস সংস্থা ফোন পে’র পরিচালন সমিতিতেও ছিলেন। দেশের তরুণতম শিল্পপতি হিসাবে যথেষ্টই সুনাম কুড়িয়েছেন। বিনির বর্তমান ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১১,৬৩৭ কোটি টাকা।

গত কয়েক বছর আগে বিশ্বের অন্যতম ই-কমার্স সংস্থা ওয়ালমার্ট ভারতের বাজারে ঢুকতে ফ্লিপকার্টে বড় ধরনের বিনিয়োগ করে। কিন্তু ওয়ালমার্টের শীর্ষ কর্তাদের সংস্থা পরিচালন নিয়ে নানা সিদ্ধান্ত পছন্দ হয়নি বিনির। ধীরে ধীরে নিজের হাতে গড়া সংস্থার সঙ্গে দুরত্ব তৈরি করেন। শনিবার ফ্লিকার্টের ডিরেক্টর বোর্ড থেকে ইস্তফা দেওয়ার পরে বিনি বলেছেন, ‘গত ১৬ বছরে ফ্লিপকার্ট তার লক্ষ্যপূরণে যেভাবে এগিয়ে গিয়েছে তার জন্য আমি গর্বিত। বর্তমানে ফ্লিপকার্টের নেতৃত্বে যাঁরা রয়েছেন তাঁরা সত্যিই দুরন্ত। সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্টই পারদর্শী। ফ্লিপকার্টের সব কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা সংস্থাকে অনেক-অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00