Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নরেন্দ্রপুরে স্কুলে হামলার ঘটনায় রিপোর্ট তলব ব্রাত্যর

Share:

নিজস্ব প্রতিনিধি : নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডব চালানোর ঘটনায় এবার রিপোর্ট তলব করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ঘটনার কড়া নিন্দা করে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, এই ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে। যারাই যুক্ত থাকুক না কেন, কাউকে ছাড়া হবে না।

শনিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। নরেন্দ্রপুরের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী এদিন জানান, ‘আমি আগে বিষয়টি জানতাম না। কোনও আক্রমণকারীকেই ছাড়া হবে না। এই বিষয়ে রিপোর্ট করা হয়েছে। যা পদক্ষেপ করার করব।‘ ইতিমধ্যে এই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি।

কিছুদিন আগেই নরেন্দ্রপুরের ওই স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরই এদিন এলাকার কিছু বহিরাগত স্কুলের মধ্যে ঢুকে তাণ্ডবলীলা চালানো হয়। স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের মারধর করা হয়। শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে প্রধান শিক্ষককে।  প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি মামলা করেছিলেন স্কুলের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। সেই মামলা তুলে নিতে বলেছিলেন প্রধান শিক্ষক। কিন্তু শিক্ষক শিক্ষিকারা তা শুনতে রাজি হননি। সেইকারণেই বহিরাগতদের দিয়ে স্কুলে তাঁদের ওপর আক্রমণ চালিয়েছেন প্রধান শিক্ষক। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00