Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইরানে গুলিতে ঝাঁঝরা ৯ পাকিস্তানি শ্রমিক, ক্ষুব্ধ ইসলামাবাদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুই দেশের মধ্যে সম্পর্ক যখন ফের স্বাভাবিক হয়ে আসছে তখনই ইরানের মাটিতে অজ্ঞাতপরিচয়ধারীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ৯ পাকিস্তানি শ্রমিক। শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভানে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বা সংগঠন ওই মর্মান্তিক হত্যাযজ্ঞের দায় স্বীকার করেনি। নিরীহ ৯ শ্রমিকের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ।  

সম্প্রতি বেলুচিস্তানে পাক মদতপুষ্ঠ জঙ্গি সংগঠনের ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ওই ঘটনার জেরে ইরানের রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের পাশাপাশি নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল পাক সরকার। এমনকি ইরানের মাটিতে পাল্টা আক্রমণ চালিয়েছিল। হামলা-পাল্টা হামলা ঘিরে দুই পড়শি দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। যদিও লাগাতার আলাপ আলোচনায় জট কেটেছিল। ফের স্বাভাবিক হয়েছিল দুই দেশের সম্পর্ক। তবে খানিকটা উত্তেজনা এখনও রয়েছে।

তার মধ্যেই এদিন সকালে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভানের সিরকান এলাকায় একটি বাড়িতে ঢুকে ৯ পাকিস্তানি শ্রমিককে গুলি করে হত্যা করেছে মুখোশধারী খুনিরা। নিহত ৯ পাকিস্তানি শ্রমিকই স্থানীয় একটি গ্যারাজে গাড়ি মেরামতির কাজে যুক্ত ছিলেন। ওই গ্যারাজেই থাকতেন তাঁরা। এলোপাথাড়ি গুলিতে আহত হন আরও বেশ কয়েকজন।

তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মুদাসসির টিপু ওই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি নৃশংস হামলায় প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। পাক দূতাবাসের এক আধিকারিক ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। আহত শ্রমিকদের চিকি‍ৎসা সংক্রান্ত বিষয়টি তদারকি করবেন তিনি। নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার জন্য ইরান সরকারের কাছে অনুরোধ জানিয়েছে পাক সরকার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00