Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সব থেকে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস রোহন বোপান্নার

নিজস্ব প্রতিনিধি: ফের একবার বুড়ো বয়সে ভেল্কি দেখালেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। অস্ট্রেলিয় সতীর্থ ম্যাথু এবডেনকে নিয়ে শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ ডাবলসের শিরোপা জিতলেন ৪৩ বছর বয়সী ‘বুড়ো’ টেনিস তারকা। ফাইনালে বোপান্না-এবডেন জুটি ৭-৬, ৭-৫ গেমে হারালেন সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে। ডাবলসে এটাই প্রথম ট্রফি বোপান্নার। ওপেন যুগে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে […]

শাহজাহান যা করেছে অন্যায় করেছে : ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি: শাহজাহান যা করেছে অন্যায় করেছে। আমি গণমাধ্যমে দেখেছি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। যেটা করেছে, নিশ্চিত করে বলছি, অন্যায় করেছে। শাহজাহান ইস্যুতে এবার কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)।শনিবার সিরিটি শ্মশানে একটি কর্মসূচিতে যোগদান মেয়র ফিরহাদ হাকিম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘শাহজাহান যা করেছে অন্যায় করেছে। আমি গণমাধ্যমে দেখেছি, মাথা […]

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ যোগদান বিজয় সেতুপতির, কোন চরিত্রে দেখা মিলবে?

এবার শোনা যাচ্ছে, এই ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে পরিচালক তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে যোগাযোগ করেছেন।

যোগী রাজ্যে চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ পড়শির

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিশু ধর্ষণের ঘটনা উঠল উত্তরপ্রদেশে। এবার শিশু ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার একটি গ্রামে। জানা যায়, ওই গ্রামের চার বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ করেছে ২২ বছরের যুবক। পুলিশ জানিয়েছে, এই ধর্ষণের ঘটনায় মেয়েটির পাড়ার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক চার […]

৫৫ বছরের পুরনো মা-বাবার বিয়ের কেক, চেখে দেখলেন ছেলে

নিজস্ব প্রতিনিধি : ৫৫ বছর ধরে ফ্রিজেই রাখা ছিল কেকটিকে। মা-বাবার বিবাহ বার্ষিকী উপলক্ষে সেই কেক তৈরি করা হয়েছিল। এবার সেই কেকের টুকরোরই স্বাদ পেলেন ছেলে ট্রাভিস। এত বছরের পুরনো একটি কেক ফ্রিজে সংরক্ষিত থাকতে পারে, ভাবতেই পারা যায় না। তবে এই বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকলেন ট্রাভিস। গত ১৪ জানুয়ারি ফ্রিজ পরিষ্কার করছিলেন ট্রাভিস মার। […]

ফুটপাত থেকে স্ক্র্যাপ ডিলারদের সরাতে সিপি’কে চিঠি দিচ্ছেন মেয়র

নিজস্ব প্রতিনিধি: কলকাতা রাস্তায় কিছু দিন দেখছি আগে গরীব মানুষ রাস্তায় থাকতেন। তাদের জন্য আমরা নাইট শেল্টার করেছি। তার পরেও কলকাতার রাস্তায় পরিবার নিয়ে অনেক মানুষ থাকছে। আমরা দেখছি তারা হচ্ছে স্ক্র্যাপ ডিলার। আমি পুলিশ কমিশনারকে চিঠি দেব। পৌর কমিশনারকে বলব তাদেরকে সেখানে থেকে সরিয়ে দিতে হবে। শনিবার কলকাতার মেয়র ফিরহাদ(Firhad Hakim) হাকিম সাংবাদিকদের মুখোমুখি […]

মুর্শিদাবাদে বেড়েছে মাধ্যমিক ছাত্রীদের সংখ্যা, কপালে ভাঁজ কংগ্রেসের

নিঃশব্দ বিপ্লব মুর্শিদাবাদের মাটিতে। মমতা পেরেছেন, যা কয়েক শতক ধরে আর কেউ পারেননি। এটাই কংগ্রেসের নেতাদের ভাবাচ্ছে একশোবার।

হিরো আলমকে ‘গুলি’ করে হত্যার হুমকি

ফের বিপাকে সোশ্যাল মিডিয়ার অতি আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েও কোনও কাজের কাজ করতে পারেননি।

প্রকাশ্যে অস্কারজয়ী দেব প্যাটেলের ‘মাঙ্কি ম্যান’ ছবির প্রথম ট্রেলার

নিজস্ব প্রতিনিধিঃঅভিনয়ের পর এবার সিনেমা পরিচালনায় নামলেন  অস্কারজয়ী অভিনেতা দেব প্যাটেল।   শনিবার সামনে এল দেব প্যাটেল পরিচালিত ‘মাঙ্কি ম্যান’-এর প্রথম ট্রেলার। দেব প্যাটেলের অ্যাকশন ছবি দিয়ে হলিউডে ডেবিউ করলেন শোভিতা ধুলিপালা। আগামী ৫ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আসন্ন অ্যাকশন থ্রিলার ‘মাঙ্কি ম্যান’। হলিউড স্টুডিও ইউনিভার্সাল পিকচার্স  ‘মাঙ্কি ম্যান’-র অফিসিয়াল ট্রেলার সামনে এনেছে। ভগবান […]

কলকাতায় দুর্ঘটনায় আহত ও মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হয়েছে : সিপি

নিজস্ব প্রতিনিধি: ‘রোড সেফটি উইক – ২০২৪’- এর সমাপনী অনুষ্ঠান শনিবার হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল নর্থ গেটের কাছে কুইন্সওয়েতে। উপস্থিত ছিলেন কলকাতার নগর পাল বিনীত কুমার গোয়েল। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার পুলিশ কমিশনার(CP) বিনীত কুমার গোয়েল বলেন, ট্রাফিক নিয়ে কলকাতা পুলিশের ব্যবস্থা জোরদার রয়েছে। বিশ্বের অনেক শহরে পথ দুর্ঘটনা বাড়ছে। কলকাতায় একাধিক পদক্ষেপের মাধ্যমে […]

একা কুম্ভ হয়ে লড়ছেন ওলি পোপ, ইংল্যান্ড এগিয়ে ১২৬ রানে

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: একা কুম্ভ হয়ে লড়ছেন ইংল্যান্ডের ওলি পোপ। আর তাঁর বুক চিতিয়ে লড়াইয়ের ফলে প্রাথমিক ধাক্কা সামলে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে সফরকারী দলের সংগ্রহ ৬ উইকেটে ৩১৬। দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে এগিয়ে বেন স্টোকসের দল। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল সাত উইকেটে ৪২১। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা ও […]

একশো বছর পর উদ্ধার দুর্লভ ছবি, দাম উঠল কত জানেন?

নিজস্ব প্রতিনিধি : প্রায় ১০০ বছর আগে হারিয়ে গিয়েছিল। শেষপর্যন্ত হদিশ মিলল অস্ট্রিয়ার চিত্রশিল্পী গুস্তব ক্লিমটের আঁকা ছবি। ভিয়েনা থেকে ছবিটিকে উদ্ধার করা হয়েছে। চলতি বছর আগামী ২৪ এপ্রিল সেই ছবিটির নিলামে ওঠার কথা রয়েছে। ছবিটির কত দাম উঠেছে জানেন? ছবিটির দাম উঠেছে ৫৪ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০০ কোটি টাকা। অস্ট্রিয়ার চিত্রশিল্পী […]

রাজনীতি যোগের জল্পনা নিয়ে মুখ খুললেন ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন?  

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ইউপিএ জমানায় দেশের রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। ত‍ৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন, দেশের শীর্ষ সাংবিধানিক পদে তাঁর মতো মৃদুভাষী এবং স‍ৎ ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি আসীন হোন। যদিও সেই প্রস্তাব সবিনয়েই প্রত্যাখান করেছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। গত কয়েকদিন ধরে ফের তাঁর রাজনীতিতে যোগ নিয়ে […]

শান্তিপুরে মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা শুরু

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ফেব্রুয়ারির ১ তারিখে নদিয়ার শান্তিপুরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ায় আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) ।নিরাপত্তা নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি।আর মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে নদিয়ার শান্তিপুর অদ্বৈত চৈতন্য ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। সেখানে পরিদর্শনে যান রানাঘাট পুলিশ জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। গোটা স্টেডিয়াম পরিদর্শন করেন […]

জন্মদিনের দিনেই সামনে এল ববির “কাঙ্গুভা” ছবির প্রথম লুক

নিজস্ব প্রতিনিধিঃ ‘অ্যানিম্যাল’-এ দুর্দান্ত সাফল্যের পর এবার সামনে এল দক্ষিণী তারকা সুরিয়ার পরবর্তী ‘কাঙ্গুভা’ ছবিতে ববি দেওলের প্রথম লুক। এদিন ববি দেওলের ৫৫তম জন্মদিন। আর সেইদিনেই সামনে এল তাঁর অভিনীত ‘কাঙ্গুভা’ ছবির প্রথম লুক। ইতিমধ্যেই এই ছবি  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা। ববির প্রথম লুক দেখে  উচ্ছসিত হয়ে উঠেছে ভক্তরা। ববি দেওল তাঁর ইন্টাগ্রামে ‘কাঙ্গুভা’ ছবির একটি পোস্টার […]

গারুলিয়ার কাঙালি ঘাটে গঙ্গার গ্রাসে তিনটি ঘর, আতঙ্কে বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি,গারুলিয়া: উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া থানার অন্তর্গত গঙ্গা ভাঙন রোধে গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঙালি ঘাটে গত ২৪ জানুয়ারি থেকে সেচ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে কংক্রিটের বাঁধ নির্মানের কাজ। যদিও গঙ্গার ভাঙনে অনেক আগেই ঘাট সংলগ্ন একাধিক বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে। এদিকে বাঁধ নিমানে শালবোল্লি পুঁততেই ফের বিপত্তি দেখা গিয়েছে। স্থানীয় […]

চালু হচ্ছে প্রথম শ্রেণির কামরাযুক্ত লোকাল ট্রেন, কবে থেকে?

নিজস্ব প্রতিনিধি : এবার শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা যুক্ত হতে চলেছে। রবিবার প্রথম শ্রেণির কামরা থাকা লোকাল ট্রেনকে চালু করা হবে। পূর্ব রেলের তরফে এই কথাই জানানো হয়েছে। প্রথম শ্রেণির এই কামরা মাতৃভূমি লোকাল ট্রেনে যুক্ত করা হচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ রানাঘাট থেকে প্রথম […]

কিনওয়েন ঝেং-কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সাবালেঙ্কা

নিজস্ব প্রতিনিধি: সবাই ভেবেছিলেন জোর টক্কর হবে। কিন্তু হলো তার উল্টোটাই। এক পেশে ম্যাচে স্ট্রেট সেটে চিনের কিনওয়েন ঝেং-কে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের টেনিস সুন্দরী আরিনা সাবালেঙ্কা। সেই সঙ্গে শনিবার ছুঁয়ে ফেললেন সেরিনা উইলিয়ামসের রেকর্ড। সেরেনার পরে দ্বিতীয় মহিলা খেলোয়াড় হিসাবে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব পকেটে পুরলেন ২৫ বছরের টেনিস […]

টিটাগড়ে রেলের যন্ত্রাংশ তৈরির ওয়াগন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি,টিটাগড়: উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড়ে ওয়াগন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে আগুন লাগে ওই ওয়াগন কারখানায়। জানা গেছে, অগ্নিকাণ্ডে ওয়াগন কারখানার ভিতরের যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে যায় দমকলের(FireBrigade) তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল তা পরিষ্কার নয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ওই ওয়াগান […]

0:00