Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৫ মিনিটে বাড়িতে বানিয়ে ফেলুন চকলেট মুজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান যুগে কমবেশি সকলেই ডেজার্ট খেতে ভালোবাসে। এখন মুজ ডেজার্ট চাহিদা দিন দিন বাড়ছে। চকোলেট, স্ট্রবেরি, ক্যারামেল, ভ্যানিলা, বিভিন্ন ধরনের মশলা ও ফ্লেবার দিয়ে মুজ্ তৈরি করা হয়। জানা যায় ১৭৬৮ সাল থেকেই হুইপড ক্রিমের ব্যবহার শুরু হয়েছিল। তারপর নানান পরীক্ষা নিরীক্ষার পর সুইট ডিশ ‘মুজ’ বানানো শুরু হয়। 

আমেরিকায় মাছ দিয়ে তৈরি মুজ বেশ জনপ্রিয়।  আইসক্রিমের মতোই মোলায়েম এবং সুস্বাদু এই মুজ তৈরি করতে প্রচুর পরিমাণে লাগে ক্রিম। বর্তমানে বাজারে এই চকলেট মুজ বেশ জনপ্রিয়। তবে এই মুজ আপনি চাইলে সহজে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন মাত্র ১৫ মিনিটে। দেখে নিন ঘরোয়া পদ্ধতি মুজ বানান সহজ নিয়ম।

চকলেট মুজ- এটি তৈরি করতে লাগবে ২০০ গ্রাম ডার্ক চকোলেট- ২০০ গ্রাম, ১ চা চামচ কফি , ২-৩ টেবিল চামচ মাখন আর ১ কাপ হুইপড্ ক্রিম।

প্রণালি-এটি বানাতে আপনাকে প্রথমে চকোলেট গ্রেট করে নিতে হবে। কড়াইয়ে জল গরম  স্ট্যান্ড বসান। তার ওপর বাটিতে করে চকোলেট গুঁড়োটা বসিয়ে ভাল করে  গলিয়ে ফেলতে হবে। অন্যদিকে ব্লেন্ডারে হুইপস্ ক্রিম  ব্লেন্ড করুন। তারপর সুন্দর ফেনা হয়ে আসলে খানিকটা গলানো চকোলেট মিশিয়ে  নিন। ভাল করে মেশান হয়ে গেলে ছোটো কাঁচের গ্লাসে ব্লেন্ড করা ক্রিম ঢেলে দিন। উপরে বাকি পড়ে থাক তরল চকোলেট ছড়িয়ে দিন। তারপর ফ্রিজে ৩০ মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে কফি চকলেট মুজ।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00