Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রফি খরা কাটাতে রবিতে মাঠে ঝাঁপাচ্ছে লাল-হলুদ ব্রিগেড

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: আগামিকাল কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি’র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে খেলা হওয়ায় দর্শকদের সমর্থন ওড়িশা এফসির দিকেই থাকবে। যদিও বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না দুরন্ত ছন্দে থাকা লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। এক যুগের খরা কাটিয়ে ফের ট্রফি জিতে নিরাশ সমর্থকদের মুখে হাসি ফোটাতেই ক্লেন্টন সিলভা-নাওরেম মহেশরা মাঠে নামছেন।

ছয় বছর আগে ২০১৮ সালে কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠে্যো খালিহাতে ফিরতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। সেবার ফাইনালে বেঙ্গালুরু এফসির কাছে হার মানতে হয়েছিল কলকাতা ময়দানের সাড়া জাগানো ক্লাবকে। রবিবার ফাইনালে না হারার ব্যাপারে বদ্ধপরিকর কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা। চলতি সুপার কাপে অবশ্য দুরন্ত ফর্মেই রয়েছেন ক্লেন্টন সিলভারা। গ্রুপ লিগের সব ম্যাচ জিতে সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করেছিলেন। তার মধ্যে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি জয়ও রয়েছে। সেমিফাইনালে জামশেদপুর এফসিকেও উড়িয়ে দিয়েছে। রক্ষণকে শক্তিশালী করে প্রতি আক্রমণ থেকে গোল তুলে আনার কৌশলে বাজিমাত করেছে লাল হলুদের ছেলেরা।

প্রথম দিকে এএফসি এশিয়ান কাপের জন্য নাওরেম মহেশ ও এবং লালচুংনুঙ্গাকে দলে পাননি লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত। দুজনেই শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু রবিবার ফাইনালে উইনিং কম্বিনেশন ভেঙে দুজনকে খেলাবেন কিনা, তা শনিবার খোলসা করতে চাননি ইস্টবেঙ্গলের প্রশিক্ষক। ফাইনালের আগের দিন দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি কুয়াদ্রাত জানিয়েছেন, ‘দলের খেলোয়াড়রা যথেষ্টই চাঙ্গা। ট্রফি খরা কাটাতে নিজেদের উজাড় করে দেবেন ক্লেন্টন সিলভা-নন্দকুমাররা। রবিবার জয়ের জন্যই মাঠে নামবে ছেলেরা। ডুরান্ড ফাইনালে উঠেও ট্রফি জেতা হয়নি। সেই জ্বালা ভোলার সুবর্ণ সুযোগ ছেলেদের সামনে এসেছে। ট্রফি জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে মরিয়া হয়ে ঝাঁপাবে সবাই।’ প্রতিপক্ষ ওড়িশা এফসিরও প্রশংসা করেছেন কুয়াদ্রাত। তাঁর কথায়, ‘প্রতিযোগিতায় ওড়িশাও যথেষ্ট ভাল খেলেছে। সমীহ করার মতো দল। ছেলেদের পইপই করে বলে দিয়েছে, প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়া চলবে না। কোনও ভুল করা যাবে না। কেননা, সামান্য ভুল সব স্বপ্ন চুরমার করে দিতে পারে।’

 

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00