Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নক্ষত্রপতন! অকালেই চিরঘুমের দেশে কিংবদন্তি অভিনেত্রী শ্রীলা মজুমদার

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ইন্ডাস্ট্রিতে একের পর এক শোকের ছায়া। দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত কিংবদন্তি উস্তাদ রশিদ আলি খান। মাত্র ৫৫ বয়সেই থেমে গেল তাঁর প্রাণ। তাঁর মৃত্যুতে দেশের সঙ্গীত মহলে এখনও শোকের ছায়া বর্তমান। তাঁর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের শোক বিহ্বল টলিউড ইন্ডাস্ট্রি।

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। যিনি প্রায় কয়েক দশক রাজত্ব করেছেন টলিউডে। বাংলা সিনেমার স্বর্ণযুগের একজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী শ্রীলা মজুমদার। দেখতে দেখতে সুন্দরী না হলেও এককালে বাংলা ইন্ডাস্ট্রিতে দাপুটের সঙ্গে রাজ চালিয়েছেন শ্রীলা মজুমদার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, স্বর্ণযুগের একাধিক দিগন্ত তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। কিছু কিছু ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করলেও বেশিরভাগ ছবিতেই পার্শ্ব চরিত্রে অভিনয় করে নজরে এসেছিলেন এই অভিনেত্রী। শেষের দিকে ছোট পর্দার একাধিক সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন। দীর্ঘ দুই-তিন বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন এই অভিনেত্রী।

চিরতরে না ফেরার দেশে চলে গেলেন বাংলার কিংবদন্তী অভিনেত্রী শ্রীলা মজুমদার। টলিউড হারাল এক উজ্জ্বল নক্ষত্রকে। বাংলা থেকে শুরু করে হিন্দি অভিনয় দুনিয়াতেও তিনি বিভিন্ন নামিদামি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। শ্রীলা মজুমদারের অকাল প্রয়াণের খবর ফোন একটি বেসরকারি সংবাদমাধ্যমকে নিশ্চিত করলেন অভিনেত্রীর স্বামী। তাঁকে বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী বললেও খুব একটা ভুল হবে না। শ্রীলা মজুমদার যে, (Sreela Majumder Death) টলিউডের একজন ব্যতিক্রমী নাম, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তাঁর অভিনয়ের সূত্রপাত কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে, মাত্র ১৬ বছর বয়সে অভিনয় কেরিয়ার শুরু করেন শ্রীলা। তারপর থেকে একের পর এক ছবিতে অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করেছেন দর্শকদের। ১৯৮০ সালে মৃণাল সেন তাঁর একটি ছবিতে তাঁকে সুযোগ করে দেন। তখন তিনি থিয়েটার, নাটকে অভিনয় করতেন। সেখান থেকেই তাঁকে আবিষ্কার করেন মৃণাল সেন। শ্রীলার শেষ সিনেমা ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। এ যেন একেবারে বৃত্তপূরণ। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাতিল-সহ একাধিক কিংবদন্তি হিন্দি তারকা দের সঙ্গে কাজ করেছেন শ্রীলা মজুমদার।‌ এমনকী, ২০০৩ সালে তিনি ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের বাংলায় ডাবিংও করে সে সময় বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন শ্রীলা মজুমদার। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে টলিউডে। একাধিক নির্মাতা শোকবার্তা পাঠাচ্ছেন।

তবে টলিপাড়ার অনেকেরই আক্ষেপ, এত দক্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও টলিউডে যোগ্য মর্যাদা পাননি অভিনেত্রী। তাই একেবারে নিঃশব্দেই নিজেকে আড়ালে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর তাঁকে মারণ রোগ ক্যান্সার মুড়ে ফেলে। একেবারে নিঃশব্দে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেত্রী। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00