Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানকে হারিয়ে ফের অঘটন আফগানিস্তানের

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিশ্বকাপে ফের অঘটন। ইংল্যান্ডের পরে পাকিস্তানকেও হারিয়ে দিল আফগানিস্তান। সোমবার বাবর আজমদের বিরুদ্ধে ৬ বল বাকি থাকতে হাতে ৮ উইকেট নিয়ে জয়ী হলেন হাশমাতুল্লাহ শাহিদিরা। একদিনের ক্রিকেটে এই প্রথম পাক বধে সফল হল আফগানরা। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। এ নিয়ে টানা তিন ম্যাচ হেরে শেষ চারে ওঠা অনেকটাই কঠিন করে ফেললেন বাবর […]

মহানবমী জমজমাট, মুম্বইয়ের পুজো মণ্ডপে জ্যাকির সঙ্গে জমিয়ে নাচলেন রানি

রানী একটি নীল ব্লাউজ যুক্ত করেছিলেন, কাজল একটি ম্যাচিং ব্লাউজের সঙ্গে হলুদ শাড়ি পরেছিলেন। দুজনেই খোঁপা বেঁধেছিলেন চুলে।

রাত ন’টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: সোমবার অর্থাৎ নবমীর রাত ন’টা নাগাদ দুর্যোগ ঘনাতে চলেছে বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল আগেই। সোমবার রাত ৯টার মধ্যে তা আরও শক্তি বাড়িয়ে পরিণত হতে চলেছে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে।সন্ধ্যা ছ’টায় এই সতর্কবার্তা জারি করে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) জানিয়েছে, ওই নিম্নচাপ […]

মহানবমীর দুপুরে বাংলাদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ১৭

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শারদীয়ার উৎসবের মাঝেই নবমীর বিকেলে বিষাদের সুর বাংলাদেশে । যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির ধাক্কায় মৃত অন্তত ১৭ জন। জখম আরও প্রায় ৫০। সোমবার দুপুর সোয়া তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের কিশোরগঞ্জের(Kishorganj) ভৈরব এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানো হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রেনটি ঘণ্টায় […]

জলপাইগুড়ির রাজবাড়িতে মা দুর্গার ভোগে দেওয়া হল পাঁচ রকমের মাছ

নিজস্ব প্রতিনিধি, বৈকন্ঠপুর: জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ীতে নবমী পুজো হয় ধুমধাম করে।এখানে আজও বলির প্রথা রয়েছে।মা কে পাঁচ রকম মাছ দিয়ে আমিষ ভোগ দেওয়া হয় নবমীর দুপুরে।জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়ির(Baikhanthapur Rajbari) নবমী পুজো শুরু শুরু হয় ঢাকের বাদ্য দিয়ে । হরিদ্বার, শ্যামকুন্ডু, গঙ্গা, পুরি সহ বিভিন্ন জায়গার জল দিয়ে মাকে মহা স্নান করিয়ে পুজো করা হয়ে থাকে। […]

শহরজুড়ে প্রভাসের ২৩০ ফুটের কাটআউট, অদ্ভুত কাণ্ড ঘটালেন ভক্তরা

ইভেন্টটি সোমবার হায়দ্রাবাদের কুকাটপল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে। চমকের এখানেই শেষ নয়, ভক্তরা প্রভাসের জন্মদিন উপলক্ষে একটি বিশাল ২৩০ ফুটের বেশি একটি কাটআউট লাগিয়েছেন ইভেন্টে

নিম্নচাপের জেরে জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নবমীর দুপুরে

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পুজোর মরশুমে বিষাদের সুর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কয়েকটি জেলায় নবমী থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি হয়েছিল। আবহাওয়া দপ্তরের সেই কথাটা সত্যি করে নবমী তিথির বিকেল চারটা থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয় ঝাড়গ্রাম(Jhargaram) জেলা জুড়ে। ফলে নবমী রাতে পুজো দেখতে বের হওয়া দর্শনার্থী দের ব্যাপক সমস্যায় পড়তে হয়। বেশ কিছুক্ষণ ব্যাপক বৃষ্টিপাত […]

জনস্রোতের কাছে নবমীর রাতে হার মানল ভিলেন বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: নবমীর দুপুর থেকেই অসুর হয়ে হাজির হয়েছে বৃষ্টি। কিন্তু দাঁত মানতে নারাজ আপামর বাঙালি। ছাতা মাথায় দিয়েই এক মন্ডপ থেকে অপর মণ্ডপে ছুটে বেড়াচ্ছে আমজনতা। কারণ এই তিনটে দিন উপভোগ করতে একটি বছর অপেক্ষা করতে হয়। তাই কোন বাধাই মানতে নারাজ জনতা। তাই মহানগরীর রাজপথ থেকে অলিগলি সর্বত্র নবমীর বিকেল থেকেই বৃষ্টি থামতে […]

হাওড়া ও মালদায় পরপর বাইক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদা ও হাওড়ায় অষ্টমীর গভীর রাত থেকে নবমীর ভোর রাতের মধ্যে পরপর মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবতি সহ পাঁচজনের মৃত্যু হয়। মালদাতে ঠাকুর দেখে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে মালদা জেলার পুরাতন মালদা থানার(Malda P.S.) মুচিয়া মহাদেবপুরে রামপাড়া এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা […]

চিরঘুমে ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী

নিজস্ব প্রতিনিধিঃ চলে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিংহ বেদী। ৭৭ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে সোমবার প্রয়াত হলেন প্রাক্তন অধিনায়ক। বাঁ-হাতি এই স্পিনার ২২টি ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন।  ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি এক দিনের ম্যাচ খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন […]

১০০০ বৃদ্ধ-বৃদ্ধাকে টোটোতে চাপিয়ে ঠাকুর দেখাল হাবড়া পুরসভা

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: নবমীর সকালে হাবড়া পুরসভা নয়া দৃষ্টান্ত স্থাপন করল। ১০০০ বৃদ্ধ-বৃদ্ধাকে প্রতিমা দেখানোর ব্যবস্থা করল পুরসভা। নবমীর দুপুরে টোটো চেপে মন্ডপে মন্ডপে প্রতিমা দেখে খুশি বৃদ্ধ-বৃদ্ধারা।হাবড়া পুরসভা(Habra Municipality) এলাকার ২৪টি ওয়ার্ডের বয়স্কদের বাড়ি থেকে টোটোয় চাপিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দেখতে নিয়ে যাওয়া হলো। হাবড়া পুরসভার উদ্যোগে সোমবার দু’শো টোটো(TOTO) নিয়ে হাজারখানে বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা নবমীর […]

দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বামপন্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ  ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের আঁচ দিল্লিতে।  রাজধানীতে ইজরায়েলের দূতাবাসের সামনে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর বিক্ষোভ। গাজায় ইজরায়েলের ধ্বংসযজ্ঞ দেখছে গোটা বিশ্ব। সমগ্র ইজরায়েলের সমালোচনা। সেই নিন্দার আঁচ পড়ল খোদ রাজধানীতেও।  এপিজে আব্দুল কালাম সড়ক থেকে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ।   ফিলিস্তিনের সমর্থনে  বিক্ষোভকারীদের পতাকা দেখাতে দেখা যায়।  এর আগে বিহার ও কলকাতাতেও প্যালেস্তাইনের […]

দশমীর দিন দিঘা, মন্দারমনি,ডায়মন্ডহারবার ও সাগরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের জেরে নবমী ও দশমী কলকাতা শহরে বৃষ্টিপাত হবে। দশমীর দিন বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। একাদশীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। দ্বাদশীর দিন থেকে বঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। নবমীর দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) আধিকারিক গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন নবমী ও দশমী মিলে কলকাতা শহরে চার থেকে পাঁচ […]

‘ঘাতক’ নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচ প্রধানমন্ত্রী রুটে

নিজস্ব প্রতিনিধিঃ “ঘাতক” নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে ইজরায়েল যাচ্ছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে। সোমবার বেঞ্জামিনের সঙ্গে সাক্ষাৎ হবে মার্কের। এমনকি ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। প্রধানমন্ত্রীর অফিসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরুর আগে গাজায় পরিবারের  সঙ্গে দেখা করতে গিয়ে মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সী ডাচ মহিলার। রবিবার নেদারল্যান্ডসের পররাষ্ট্র […]

পাড়ার মণ্ডপে ঢাকির সঙ্গে পাল্লা দিয়ে ঢাক বাজালেন অপরাজিতা

অষ্টমীর রাতে শাড়ি পরে পাড়ার পুজোয় ডাক বাজালেন, ঢাকির সঙ্গে সমান তালে ঢাকে কাঠি দিলেন তিনি। ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘পুজোয় যদি ঢাক না বাজালাম লাভ কি হল’।

নবমীর দুপুরে অসুর বৃষ্টির আবির্ভাবে যানজটে নাকাবন্দি উল্টোডাঙ্গা

নিজস্ব প্রতিনিধি: নবমীর দুপুর গড়াল। সকাল থেকেই ঠাকুর দেখতে মানুষ ভিড় জমিয়েছে। শ্রীভূমির ঠাকুর দেখতে বিশেষ করে ভিড় জমে। মহালয়ার পর থেকেই উদ্যোক্তারা মণ্ডপ খুলে দেওয়ার ঘোষণা করেছে। আর তারপর থেকেই কার্যত যানজটে স্তব্ধ উল্টোডাঙা(Ultadanga)। নবমীতেও তার অন্যথা হলনা। কার্যত স্তব্ধ উল্টোডাঙা মোড়। চরম দুর্ভোগে আমজনতা।পুজোর দিনগুলিতে মানুষের সুবিধার্থে বিশেষ বাস-মেট্রো চালু রাখা হয়েছে। তবে […]

ইজরায়েলের বোমা হামলায় নিহত ফিলিস্তিনি লেখিকা হেবা কামাল

নিজস্ব প্রতিনিধিঃ গাজায় ইজরায়েলি হত্যাযজ্ঞ দেখছে গোটা বিশ্ব। গাজার হাসপাতাল, মসজিদ, ত্রাণ শিবিরগুলিতে রীতিমত হামলা চালাচ্ছে ইজরায়েল। মৃত্যু হয়েছে ৪০০০-এর বেশি ফিলিস্তিনির। এবার ইজরায়েলের বোমা হামলায় প্যালেস্তাইনের জনপ্রিয়  লেখিকা হেবা কামালের মৃত্যু হল।  তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়। ফিলিস্তিনিদের জন্য গল্প, উপন্যাস এবং কবিতা লিখেছেন তিনি। ১৯৯১ সালের ২৪ জুন সৌদি আরবে জন্মগ্রহণ […]

‘মেয়ের পায়ে জল ঢেলেও অপবাদ ঘুচবে না’, শিল্পা-রাজের কন্যার পুজো ঘিরে কটাক্ষের বন্যা

আজ অষ্টমীর শুভ উপলক্ষ্যে, আমরা আমাদের নিজস্ব দেবী, সমিশার সঙ্গে কন্যা পূজা করেছি। আজ পরম দেবী মহাগৌরী এবং তার নয়টি ঐশ্বরিক রূপের প্রতি কৃতজ্ঞতা জানানোর আমাদের উপায়।

২০১৫ সালে বাগদান সারেন রণবীর-দীপিকা, করণের শোয়ে ফাঁস গোপণ তথ্য

ভিডিওটির অন্য একটি অংশে, কেজো দীপিকাকে জিজ্ঞেস করে, “তুমি কি কখনো রকি রান্ধাওয়াকে ডেট করবে?” তার উত্তর, “আমি রকি রন্ধাওয়াকে বিয়ে করেছি।”

0:00