Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শহরজুড়ে প্রভাসের ২৩০ ফুটের কাটআউট, অদ্ভুত কাণ্ড ঘটালেন ভক্তরা

ইভেন্টটি সোমবার হায়দ্রাবাদের কুকাটপল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে। চমকের এখানেই শেষ নয়, ভক্তরা প্রভাসের জন্মদিন উপলক্ষে একটি বিশাল ২৩০ ফুটের বেশি একটি কাটআউট লাগিয়েছেন ইভেন্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী সুপারস্টার প্রভাস। যাঁর গোটা বিশ্বজুড়ে অসংখ্য ফ্যানবেস। সোমবার ২৩ অক্টোবর অভিনেতা ৪৪ বছরে পদার্পণ করলেন। দক্ষিণ ভারতে অভিনেতার ভক্তরা দিনটিকে দারুণ ভাবে উদযাপন করছেন। প্রভাস একজন প্যান-ইন্ডিয়া তারকা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে অনুসারীরা অভিনেতাকে নানারকম ভাবে অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুধু তাই নয়, প্রভাস ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা অভিনেতার জন্মদিন উপলক্ষে একটি বড় পার্টি করার কথাও জানিয়েছেন৷ ইভেন্টটি সোমবার হায়দ্রাবাদের কুকাটপল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে। চমকের এখানেই শেষ নয়, ভক্তরা প্রভাসের জন্মদিন উপলক্ষে একটি বিশাল ২৩০ ফুটের বেশি একটি কাটআউট লাগিয়েছেন ইভেন্টে। ডিজে সিস্টেমগুলি সেট করা হচ্ছে। ভক্তরা তারকাকে একটি অবিস্মরণীয় জন্মদিন উদযাপন করতে কোনও কসরত ছাড়ছে না।

প্রভাস ঈশ্বর ছবির মাধ্যমে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন, কিন্তু তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন এস এস রাজামৌলির বাহুবলীতে অভিনয়ের মাধ্যমে। এছাড়াও প্রভাস চক্রম, পূর্ণামি, মুন্না, বুজ্জিগাডু, বিল্লা এবং মির্চির মতো চলচ্চিত্রগুলিতে অভিনয় করে বহুমুখী অভিনয়শিল্পী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। আর এসএস রাজামৌলির তৈরি বাহুবলী ফ্র্যাঞ্চাইজির কারণে প্রভাস প্যান-ইন্ডিয়ান স্টার ক্লাবে পৌঁছেছেন। কাজের ফ্রন্টে, প্রভাসকে পরবর্তীতে সালার: পার্ট 1 – সিজফায়ার একটি আসন্ন তেলেগু-অ্যাকশন থ্রিলার ফিল্মে দেখা যাবে।

এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন, প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, টিনু আনন্দ, ঈশ্বরী রাও, শ্রিয়া রেড্ডি এবং রামচন্দ্র রাজু। সঙ্গীত পরিচালনা করেছেন রবি বসরুর। এটি ২২ ডিসেম্বর, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য করছে। সালার ছাড়াও, প্রভাস আরও বেশ কিছু উত্তেজনাপূর্ণ প্রকল্পে কাজ করছেন। কালকি 2898 খ্রিস্টাব্দ, নাগ অশ্বিন পরিচালিত, একটি আসন্ন ভারতীয় মহাকাব্যিক কল্পকাহিনী চলচ্চিত্রেও দেখা যাবে অভিনেতাকে। এখানে অভিনয় করবেন, প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান,দীপিকা পাড়ুকোন, এবং দিশা পাটানি।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00