Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০১৫ সালে বাগদান সারেন রণবীর-দীপিকা, করণের শোয়ে ফাঁস গোপণ তথ্য

ভিডিওটির অন্য একটি অংশে, কেজো দীপিকাকে জিজ্ঞেস করে, "তুমি কি কখনো রকি রান্ধাওয়াকে ডেট করবে?" তার উত্তর, "আমি রকি রন্ধাওয়াকে বিয়ে করেছি।"

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে দেশের মোস্ট পপুলার টক শো ‘কফি উইথ করণ 8’। পরিচালক-প্রযোজক করণ জোহরের এই শো নিয়ে কম বিতর্ক নেই। তাঁর শোয়ে শুধুমাত্র তারকা কিডরাই কেন আসে, তা নিয়েও মতভেদ রয়েছে। গতবছর থেকেই এই শো ওটিটিতে স্ট্রিমিং হচ্ছে। তবে এত বিতর্ক নিয়েই শুরু হওয়া এই শোয়ের অতিথি রয়েছেন ধামাকাদার সব ব্যক্তিত্বরা। গত বছর KWK-এর প্রথম এপিসোডে দেখা মিলেছিল আলিয়া ভাট এবং রণবীর সিং। তবে এবার রণবীরের সঙ্গে আর আলিয়া নয়, আসছেন তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোন। গতকাল থেকেই শোয়ের প্রথম এপিসোডের প্রোমো ইন্টারনেটে ছেয়ে গিয়েছে।

সেখান থেকেই উঠে এসেছে যে, ২০১৫ সালেই নাকি চুপিসাড়ে বাগদান সেরে ফেলেন তারকা জুটি। আগে রণবীর কাপুরের সঙ্গে দীপিকার সম্পর্কের কথা কারুরই অজানা ছিল না। তাঁদের বিচ্ছেদের পরেই রণবীর সিংয়ের প্রেমে পড়েন দীপিকা। দুজনে একসঙ্গে একাধিক ছবিও করেন। অবশেষে ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু তাঁরা নাকি বিয়ের ৩ বছর আগেই বাগদান সেরে ফেলেছিলেন, হ্যাঁ, KWK-এর প্রথম প্রোমো তে উঠে এলো সেই তথ্য। প্রোমো ভিডিওটি শোয়ের হোস্ট করণ জোহর শেয়ার করেছেন।

যেখানে প্রথমবার একসঙ্গে হাজির হলেন দীপিকা এবং রণবীর। এই প্রোমোর একটি অংশে করণ জোহর জিজ্ঞেসা করেন, “তোমরা নাকি গোপনে বাগদান করেছিলে?”, যার উত্তরে রণবীর বলেন, “২০১৫ আমি তাঁকে প্রস্তাব দিয়েছিলাম। অন্য কেউ তাঁর জীবনে আসার আগে আমি আমার জায়গাটা পোক্ত করে নিয়েছিলাম।” এরপর দীপিকা পাড়ুকোন মজার ছলে বলেন, “অ্যাডভান্স বুকিং।”

ভিডিওটির অন্য একটি অংশে, কেজো দীপিকাকে জিজ্ঞেস করে, “তুমি কি কখনো রকি রান্ধাওয়াকে ডেট করবে?” তার উত্তর, “আমি রকি রন্ধাওয়াকে বিয়ে করেছি।” করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানি -তে রণবীরের চরিত্রের নাম রকি রন্ধাওয়া । এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয়, “রণবীর ছাড়াও, কার সঙ্গে তোমার সেরা রসায়ন আছে?” দীপিকার উত্তর, “আমি মনে করি হৃতিকের সঙ্গে আমার আশ্চর্যজনক রসায়ন আছে যা সবাই দেখতে চলেছে।”

ফাইটার-ছবিতে প্রথম দুজন জুটি বাঁধতে চলেছেন। দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন। তাদের প্রথম ছবি গোলিয়ন কি রাসলীলা রাম-লীলা (২০১৩), থেকেই তাঁদের প্রেম শুরু। এই জুটি বাজিরাও মাস্তানি এবং “পদ্মাবত” ছবিতেও অভিনয় করেছেন। কবির খানের স্পোর্টস ড্রামা ’83 -তেও এই দম্পতি স্ক্রিন শেয়ার করেছিলেন। তারা সার্কাসের গান কারেন্ট লাগা রে -তেও অভিনয় করেছেন।’ কফি উইথ করণ ৮’, ২৬ অক্টোবর থেকে Disney+Hotstar-এ সম্প্রচারিত হবে। কফি উইথ করণের সপ্তম সিজনে আমির খান, কারিনা কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট থেকে শুরু করে সামান্থা রুথ প্রভু, অক্ষয় কুমার, অনিল কাপুর, বরুণ ধাওয়ান থেকে শুরু করে কিছু বড় তারকা সোফায় বসেছিলেন। এবার শোনা যাচ্ছে শাহরুখ খান এবং তাঁর পুত্র আরিয়ান খান এই শোয়ের অতিথি হতে চলেছেন। 

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00