Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০০০ বৃদ্ধ-বৃদ্ধাকে টোটোতে চাপিয়ে ঠাকুর দেখাল হাবড়া পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: নবমীর সকালে হাবড়া পুরসভা নয়া দৃষ্টান্ত স্থাপন করল। ১০০০ বৃদ্ধ-বৃদ্ধাকে প্রতিমা দেখানোর ব্যবস্থা করল পুরসভা। নবমীর দুপুরে টোটো চেপে মন্ডপে মন্ডপে প্রতিমা দেখে খুশি বৃদ্ধ-বৃদ্ধারা।হাবড়া পুরসভা(Habra Municipality) এলাকার ২৪টি ওয়ার্ডের বয়স্কদের বাড়ি থেকে টোটোয় চাপিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দেখতে নিয়ে যাওয়া হলো।

হাবড়া পুরসভার উদ্যোগে সোমবার দু’শো টোটো(TOTO) নিয়ে হাজারখানে বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা নবমীর দুপুরে প্রতিমা দেখতে বের হন। এই নিয়ে দ্বিতীয় বছর এ ধরনের উদ্যোগ নেওয়া হলো পুরসভার তরফে। প্রতিমা দেখানোর পাশাপাশি দুপুরের আহারের ব্যবস্থা করা হল। পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা জানান, কারোর বাড়িতে হয়তো ছেলেমেয়ে নেই ,কেউ অসহায়, কেউ বৃদ্ধ হয়ে গিয়েছেন।

পুজো দেখার ইচ্ছে থাকলেও বয়স জনিত কারণে বের হতে পারছেন না । তাদের কথা মাথায় রেখেই পুরসভার বয়স্কদের নিয়ে প্রতিমা দেখানোর আয়োজন করা হল। লাইন দিয়ে তাদের পক্ষে প্রতিমা দেখা সম্ভব হত না । পুরসভা এ ধরনের ব্যবস্থা নেওয়ায় তারা খুশি বলে জানান বয়স্করা। তাই হাতে লাঠি নিয়ে টোটোতে চেপে দিনভর ঘুরলেন এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00