Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবমীর দুপুরে অসুর বৃষ্টির আবির্ভাবে যানজটে নাকাবন্দি উল্টোডাঙ্গা

Share:

নিজস্ব প্রতিনিধি: নবমীর দুপুর গড়াল। সকাল থেকেই ঠাকুর দেখতে মানুষ ভিড় জমিয়েছে। শ্রীভূমির ঠাকুর দেখতে বিশেষ করে ভিড় জমে। মহালয়ার পর থেকেই উদ্যোক্তারা মণ্ডপ খুলে দেওয়ার ঘোষণা করেছে। আর তারপর থেকেই কার্যত যানজটে স্তব্ধ উল্টোডাঙা(Ultadanga)। নবমীতেও তার অন্যথা হলনা। কার্যত স্তব্ধ উল্টোডাঙা মোড়। চরম দুর্ভোগে আমজনতা।পুজোর দিনগুলিতে মানুষের সুবিধার্থে বিশেষ বাস-মেট্রো চালু রাখা হয়েছে। তবে সেই সংখ্যাটা খুব বেশি নয়। তবে দর্শনার্থী ও মানুষের ভিড়ে সমস্যা তৈরি হয়।গোটা শহরেই এদিন নিম্নচাপের বৃষ্টির জেরে যানবাহনের স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হয়।

ফলে উল্টোডাঙা মোড়ে(Ultadanga Crossing) এই পরিস্থিতিতে দুর্ভোগে আমজনতা। হাডকো মোড়ে উধাও পুলিশ। আলিপুর আবহাওয়া দপ্তর তাদের পূর্বাভাসে আগেই জানিয়েছিল নবমী থেকে নিম্নচাপের জেরে শুরু হবে দক্ষিণবঙ্গের ৫ থেকে ৬টি জেলায় বৃষ্টিপাত। সেই পূর্বাভাস প্রমাণিত করলো সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ। আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে শুরু হয় ঝড়ো হাওয়া। আর তার সঙ্গে চলতে থাকে বৃষ্টিপাত। একনাগাড়ে দুপুর দুটো পর্যন্ত চলে বৃষ্টিপাত। এদিকে নবমীর(Nabami) সকালে যারা শ্রীভূমি, লেকটাউন, দমদম পার্ক এলাকার প্রতিমা দেখতে পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন তারা পড়েন মহা সমস্যাতে। কারণ ভিআইপি রোডে মাথার ওপর সেডের সংখ্যা খুব কম। বাস স্ট্যান্ড আর আন্ডার পাস সাবওয়েগুলিতে ঢোকা  বেরোনোর জায়গায় রয়েছে কিছুটা মাথার ওপর ছাদ।তাই সেখানে মাথা গুঁজে দিয়ে বৃষ্টি থেকে বাঁচার লড়াই চলে।

বৃষ্টিতে লেকটাউন ট্রাফিক গার্ডের (Laketown Traffic Guard)অ্যাসবেস্টসের তলায় কয়েকশো মানুষকে বৃষ্টি থেকে বাঁচতে ঠাই নিতে দেখা যায়। কিন্তু রাস্তায় পুলিশ নেই। হাজার হাজার মানুষ নতুন জামা কাপড় পড়ে প্রিয়জনের হাত শক্ত করে ধরে, ভিআইপি রোডের এপার থেকে ওপার পার হতে অসহায় ভাবে বৃষ্টিতে ভিজছে মাঝ রাস্তায়। লেকটাউন, গোলাঘাটা, বাঙুর এলাকায় দেখা দিয়েছে যানজট। দুপুরে এই যানজট হওয়ার কথা না। কিন্তু উল্টোডাঙার হাডকো মোড় থেকে বাঙ্গুর পর্যন্ত ভিআইপি রোডে নবমীর দুপুরে অসুর বৃষ্টির আগমনে নাকাবন্দি ভিআইপি রোড।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00