Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইজরায়েলের বোমা হামলায় নিহত ফিলিস্তিনি লেখিকা হেবা কামাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাজায় ইজরায়েলি হত্যাযজ্ঞ দেখছে গোটা বিশ্ব। গাজার হাসপাতাল, মসজিদ, ত্রাণ শিবিরগুলিতে রীতিমত হামলা চালাচ্ছে ইজরায়েল। মৃত্যু হয়েছে ৪০০০-এর বেশি ফিলিস্তিনির। এবার ইজরায়েলের বোমা হামলায় প্যালেস্তাইনের জনপ্রিয়  লেখিকা হেবা কামালের মৃত্যু হল।  তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয়। ফিলিস্তিনিদের জন্য গল্প, উপন্যাস এবং কবিতা লিখেছেন তিনি।

১৯৯১ সালের ২৪ জুন সৌদি আরবে জন্মগ্রহণ করেন হেবা কামাল। ১৯৪৮ সালে ফিলিস্তিনের বায়ত জিরজা গ্রাম থেকে তাঁর পরিবার বাস্ত্যুচ্যুত হয়। শিক্ষা ক্ষেত্রে তিনি বিশেষ অবদান রেখেছেন। লেখার জন্য বেশ কয়েকটি পুরষ্কারও জিতেছেন হেবা কামাল। ‘অক্সিজেন ইজ নট ফর দ্য ডেড’ উপন্যাসের জন্য শারজাহ পুরস্কার পেয়েছিলেন।

রবিবার(২২ অক্টোবর) গাজায় সবচেয়ে বড় বোমা হামলা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। উল্লেখ্য, ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার প্রতিবাদে গাজা নিধন চালাচ্ছে ইজরায়েল। দুই সপ্তাহের বেশি গাজায় হামলা চালাচ্ছ ইজরায়েল। গাজায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১,৮৭৩জন শিশু এবং ১,১০১ জন নারী রয়েছেন। আহত হয়েছেন ১৫ হাজার ফিলিস্তিনি।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00