Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জলপাইগুড়ির রাজবাড়িতে মা দুর্গার ভোগে দেওয়া হল পাঁচ রকমের মাছ

Share:

নিজস্ব প্রতিনিধি, বৈকন্ঠপুর: জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ীতে নবমী পুজো হয় ধুমধাম করে।এখানে আজও বলির প্রথা রয়েছে।মা কে পাঁচ রকম মাছ দিয়ে আমিষ ভোগ দেওয়া হয় নবমীর দুপুরে।জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়ির(Baikhanthapur Rajbari) নবমী পুজো শুরু শুরু হয় ঢাকের বাদ্য দিয়ে । হরিদ্বার, শ্যামকুন্ডু, গঙ্গা, পুরি সহ বিভিন্ন জায়গার জল দিয়ে মাকে মহা স্নান করিয়ে পুজো করা হয়ে থাকে।

বিশেষ পুজো হিসাবে নবমী (Nabami)উপলক্ষে মহাযজ্ঞ হয়ে থাকে। বেলপাতা ও নানান রকমের কাঠ দিয়ে বিশেষ যজ্ঞ হয়ে রাজবাড়িতে। নবমীর যজ্ঞের সময় মাকে আমি ভোগ দেওয়া হয়। ৫১৪ বছরের পুরনো এই দুর্গাপপুজার রাজ পরিবারের রীতি অনুসারে আজও বলির প্রথা রয়েছে। তবে আজকের বিশেষ রীতিতে পাঁচ রকম বলি দেওয়া হয়।যেমন – পায়রা, হাস, আখ, চালকুমড়ো ও জম্বুড়া দিয়ে বলি দেওয়া হয়ে থাকে।

আমিষ ভোগ হিসেবে মাকে পোলাও এর সাথে মাছ দেওয়া হয়ে থাকে। মাছের মধ্যে যেমন, পটল চিংড়ি, ইলিশ মাছ, পাবদা, কাতল ও বোয়াল মাছের সাথে অন্যান্য তরি তরকারি এবং চাটনি, দই, মিষ্টি দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। নবমীর বিশেষ যজ্ঞে রাজ পরিবারে সদস্যরা উপস্থিত ছিলেন ।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00