Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানকে হারিয়ে ফের অঘটন আফগানিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিশ্বকাপে ফের অঘটন। ইংল্যান্ডের পরে পাকিস্তানকেও হারিয়ে দিল আফগানিস্তান। সোমবার বাবর আজমদের বিরুদ্ধে ৬ বল বাকি থাকতে হাতে ৮ উইকেট নিয়ে জয়ী হলেন হাশমাতুল্লাহ শাহিদিরা। একদিনের ক্রিকেটে এই প্রথম পাক বধে সফল হল আফগানরা। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। এ নিয়ে টানা তিন ম্যাচ হেরে শেষ চারে ওঠা অনেকটাই কঠিন করে ফেললেন বাবর আজমরা।

এম চিদম্বরম স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। তাঁর এবং আবদুল্লাহ শফিকের চওড়া ব্যাটে ভর করে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮২ রান তোলে। আফগানদের কাছে ওই রান টপকে যাওয়া যথেষ্টই চ্যালেঞ্জের ছিল। কিন্তু দলের গোড়াপত্তন করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই আপগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদান। মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন দুজনে। সেই সঙ্গে রান রেট ছয়ের কাছাকাছি রেখে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। শাহিন আফ্রিদি-হ্যারিস রউফদের আক্রমণ ভোঁতা করে দিয়ে দুজনেই অর্ধ শতরানের গণ্ডি টপকে যান। ইব্রাহিমের তুলনায় যথেষ্টই আগ্রাসী ছিলেন গুরবাজ। এক সময়ে দুই আফগান বোলারকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। অবশেষে ২২ তম ওভারে গুরুবাজকে (৬৫) ফিরিয়ে ১৩০ রানের মাথায় আফগান ওপেনিং জুটিতে ভাঙন ধরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া শাহিন আফ্রিদি। যদিও তার পরেও আফগানদের হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারেননি বাবররা।

দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ইব্রাহিম জারদান ও রহমত শাহ ৬০ রান যোগ করেন। ৩৪ ওভারে এসে শতরানের দিকে এগোনো ইব্রাহিমকে ফেরান হাসান আলি। সাজঘরে ফেরার আগে ১০টি চারের সাহায্যে ১১৩ বলে ৮৭ রান করেন আফগান ওপেনার। ইব্রাহিম ফেরার পরেও পাকিস্তানি বোলারদের মাথায় চেপে বসতে দেননি রহমত শাহ ও আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। দুজনে দেখেশুনে ঠাণ্ডা মাথায় খেলে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। নিজের অর্ধশতরান তুলে নেন রহমত। শেষ পর্যন্ত  ৪৯ তম ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। রহমত শাহ ৭৭ রানে এবং আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ৪৮ রানে অপরাজিত থাকেন।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00