Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিগবস’-এর ঘর থেকেই গ্রেফতার এক প্রতিযোগী

সন্তোষের গ্রেফতারের দাবি তুলেছিলেন জনসাধারণ, টিভিতে বিগ বসের পর্দায় তাঁকে বাঘের নখর যুক্ত গহনা পরিধান করতে দেখেই জনসাধারণ অভিযোগ তোলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগবস কন্নড় সিজন ১০-এর প্রতিযোগী ভার্থুর সন্তোষ গতকাল গ্রেফতার হয়েছেন। তাঁর অপরাধ, বাঘের নখের লকেট গলায় পরেছেন তিনি, তাই বনবিভাগ গ্রেফতার করেছে তাঁকে। ভারতীয় আইন অনুসারে, এই জাতীয় জিনিসের দখল নিষিদ্ধ। বাঘের নখ দিয়ে যেকোনও জিনিসের গহনা পরা দণ্ডনীয় অপরাধ। ঘটনাটি ঘটেছে ২২ অক্টোবর। বিগবসের বাড়িতে ঢুকেই অভিযুক্তকে গ্রেফতার করেছেন বন দফতর কর্মীরা। সন্তোষের গ্রেফতারের দাবি তুলেছিলেন জনসাধারণ, টিভিতে বিগ বসের পর্দায় তাঁকে বাঘের নখর যুক্ত গহনা পরিধান করতে দেখেই জনসাধারণ অভিযোগ তোলেন।

এরপরেই, বন কর্মকর্তারা কোমাঘট্টার কাছে বিগবস স্টুডিও পরিদর্শন করেন এবং কর্তৃপক্ষকে পরীক্ষার জন্য সন্দেহভাজন লকেটটি হস্তান্তরের জন্য অনুরোধ করেন। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর, বন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে লকেটটি বাঘের নখের তৈরি। এরপরেই বন বিভাগকে দ্রুত ব্যবস্থা নেন। তবে তাঁরা জিজ্ঞাসাবাদের জন্য ভার্থুর সন্তোষকে আত্মসমর্পণ করতে বলেছেন। এরপর বন কর্মকর্তাদের সামনে সন্তোষ তিন বছর আগে হোসুরে বাঘের নখ সহ লকেটটি পাওয়ার কথা স্বীকার করেন। এই স্বীকারোক্তির পর, বন বিভাগ তাঁকে গতকাল আনুমানিক রাত সাড়ে আটটা নাগাদ গ্রেফতার করেন। বাঘের নখর কোনও জিনিস পরিধান করা জাতিগত অপরাধ।

১৯৭২ সালে বন্যপ্রাণী সুরক্ষা আইনের সরাসরি লঙ্ঘন, বাঘকে অত্যন্ত বিপন্ন প্রজাতি হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। এই লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি তিন থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে। তবে এখনও পর্যন্ত, ভার্থুর সন্তোষ কাগগলিপুরায় অবস্থিত ফরেস্ট রেঞ্জ অফিসের হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, ভার্থুর সন্তোষ, হাল্লিকার ওদেয়া নামেও পরিচিত, হাল্লিকার জাতের গবাদি পশু পালনে জড়িত থাকার জন্য তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তিনি বর্তমানে হলিকার ক্যাটল ব্রিড এবং অল ইন্ডিয়া হলিকার ব্রিড কনজারভেশন কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00