Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিরঘুমে ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলে গেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিংহ বেদী। ৭৭ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে সোমবার প্রয়াত হলেন প্রাক্তন অধিনায়ক।

বাঁ-হাতি এই স্পিনার ২২টি ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন।  ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি এক দিনের ম্যাচ খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। এক দিনের ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। ভারতের সেরা স্পিনারদের মধ্যে তিনি ছিলেন একজন। বেদী ভারতে স্পিন বোলিং স্থাপনার জন্য অন্যতম একজন।

এরাপল্লি প্রসন্ন ও বি চন্দ্রশেখরের সঙ্গে মিলে এক শক্তিশালী স্পিন বিভাগ তৈরি করেছিলেন বেদী। এই ত্রয়ী ভারতের প্রথম ওডিআই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৭৫ সালের বিশ্বকাপে পূর্ব আফ্রিকাকে ১২০ রানে আটকাতে পেরেছিলেন তিনি। ১৯৭৭-৭৮ সালে বেদীর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফর্মেন্স করে ভারত।

১৫ বছর বয়সে নর্দার্ন পঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেন। ১৯৬৮-৬৯ সালে যোগ দেন দিল্লিতে। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মরশুমে দিল্লির অধিনায়কত্ব করেন।  প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭০টি ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন বেদী। অবসর গ্রহণের পর, তিনি বেশ কয়েকজন উদীয়মান ভারতীয় ক্রিকেটারের কোচ এবং পরামর্শদাতা হিসাবে কাজ করেছিলেন।

ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান সহ অনেক ক্রিকেটার বর্ষীয়ান এই স্পিনারকে শ্রদ্ধা জানিয়েছেন। ইরফান পাঠান তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,  “বিষাণ সিংহ বেদী আমাদের মধ্যে আর নেই। এটা ক্রিকেটজগতে অপূরণীয় ক্ষতি।“  

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00